Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাত্রীর মোবাইল ছিনতাই! অভিযুক্তকে গণধোলাই, চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়ে পালাল চোর

চলন্ত ট্রেনের দরজায় ঝুলে থেকেই বাঁচার চেষ্টা করছিলেন যুবকটি। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি ভয় দেখাচ্ছিল যে কেউ তাঁর কাছে গেলেই আক্রমণ করতে পারে। পরে ট্রেনের গতি একটু কমতেই সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় পাশের ঝোপের দিকে।

যাত্রীর মোবাইল ছিনতাই! অভিযুক্তকে গণধোলাই, চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়ে পালাল চোর

চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 July 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনেই এক যাত্রীর ফোন চুরি করে পালানোর চেষ্টা করেন এক যুবক। কিন্তু যাত্রীরা হাতেনাতে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করেন। প্রাণ বাঁচাতে ট্রেনের দরজার বাইরেই ঝুলে পড়েন অভিযুক্ত (Thief clinging to the door of a moving train)। পরে ঝোপে ঝাঁপ দিয়ে কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচায় যুবক। গোটা ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video), আর তা ঘিরেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছেঁড়া জামা পরে এক যুবক ট্রেনের দরজার সঙ্গে লটকে রয়েছে। চোখেমুখে আতঙ্ক। জানা গিয়েছে, ওই যুবক ট্রেনের ভিতর এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করছিলেন (Man allegedly snatched a passenger’s phone)। কিন্তু যাত্রীরা ধরে ফেলেন তাঁকে। তারপর শুরু হয় মারধর। কেউ কেউ চেয়েছিল ট্রেন থামাতে, জরুরি চেন টানার কথাও ওঠে।

চলন্ত ট্রেনের দরজায় ঝুলে থেকেই বাঁচার চেষ্টা করছিলেন যুবকটি। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি ভয় দেখাচ্ছিল যে কেউ তাঁর কাছে গেলেই আক্রমণ করতে পারে। পরে ট্রেনের গতি একটু কমতেই সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় পাশের ঝোপের দিকে। এরপরেই সে চোখের আড়াল হয়ে যায়।

ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয় তর্ক-বিতর্ক (Video has sparked intense debate online)। কেউ লিখেছেন, 'চুরি করলেও তো মানুষ। পুলিশের হাতে তুলে দেওয়া যেত। প্রাণ নেওয়ার অধিকার তো কারও নেই।' অনেকে আবার যাত্রীদের প্রতিক্রিয়াকেই সমর্থন করছেন। তাঁদের কথায়, 'মানুষ কষ্ট করে টাকা রোজগার করে ফোন কেনে। আর চোরেরা এমনিই ছিনিয়ে নেয়। এবার অন্য চোররা ভয় পাবে।'

একজন লিখেছেন, 'যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের কত বিপদ! চুরি শুধু জিনিস নয়, মানসিক শান্তিও কেড়ে নেয়। সবসময় সহানুভূতির জায়গা থাকলে অন্যায় রুখব কীভাবে?'

যদিও এখনও পর্যন্ত রেলপুলিশ বা কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য সামনে আসেনি। ভাইরাল ভিডিও থেকে শনাক্ত করে কি ওই যুবককে ধরা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।


```