Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টিকটক রিলস বানানোর নেশায় সিংহের মুখোমুখি, ভয়ঙ্কর পরিণতি যুবকের

ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই শিউরে উঠছেন দেশবাসী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডোলা পশুপালন কেন্দ্রের ঘটনা। সেখানে খাঁচাবন্দি অবস্থায় ছিল পূর্ণবয়স্ক সিংহটি। 

টিকটক রিলস বানানোর নেশায় সিংহের মুখোমুখি, ভয়ঙ্কর পরিণতি যুবকের

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 21 January 2025 23:28

দ্য ওয়াল ব্যুরো: টিকটকে রিলস বানাতে সোজা সিংহের খাঁচায় ঢুকেছিলেন। ভেবেছিলেন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নাম কুড়োবেন‌। কিন্তু যুবকের এমন ভয়ঙ্কর পরিণতি হবে তা কে জানত! জানা গেছে, মোবাইলের ক্যামেরা অন করে সিংহের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বরাত জোরে প্রাণ বাঁচলেও সিংহের আঁচড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকিস্তানের ওই যুবক। 

ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই শিউরে উঠছেন দেশবাসী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডোলা পশুপালন কেন্দ্রের ঘটনা। সেখানে খাঁচাবন্দি অবস্থায় ছিল পূর্ণবয়স্ক সিংহটি। 

জানা গেছে, পশুপালন কেন্দ্রটির মালিকের অনুমতি ছাড়াই সিংহের খাঁচায় ঢুকে পড়েন মহম্মদ আজিম নামের যুবক। ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করা আজিমের নেশা ছিল। আর সেই ভিডিও তুলতেই সিংহের খাঁচায় ঢুকেছিলেন তিনি। প্রথমে সবকিছু ঠিক থাকলেও পরে ফোনের ক্যামেরা অন করে সিংহের কাছে চলে যান। তারপর যা হওয়ার তাই হল। রেগে গিয়ে পাল্টা আক্রমণ করে সিংহটি।

চিকিৎসকরা জানিয়েছেন, যুবককে আঁচড়ে-কামড়ে দিয়েছে সিংহটি। মাথায় চোট গুরুতর। ক্ষতবিক্ষত হয়ে হয়ে গিয়েছে মুখ, হাত, কাঁধ। আশঙ্কাজনক অবস্থায় জিন্নাহ হাসপাতালে চিকিৎসা চলছে আজিমের। 


সিংহের খাঁচা থেকে চিৎকার শুনে পশু পালন কেন্দ্রের মালিক কয়েকজন কর্মীকে নিয়ে আজিমকে উদ্ধার করেন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বেডে রয়েছেন আজিম। তাঁর মুখে রক্ত জমাট বেঁধে আছে। 

ঘটনার পর পাঞ্জাব বন্যপ্রাণ বিভাগের ডিরেক্টর জেনারেল ওই পশুপালন কেন্দ্রের লাইসেন্স বাতিল করেছে বলে খবর। মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি।


```