Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছোট বা বাঁকা নয়, চাই টিকালো নাক! ইরানে এই সার্জারি কেবল সৌন্দর্য নয়, সম্মানেরও মাপকাঠি

একপ্রকার সামাজিক ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে এই সার্জারি। তেহরান ও অন্যান্য শহরের রাস্তায় চোখ পড়লেই দেখা যায় ঝাঁ-চকচকে বিলবোর্ডে ক্লিনিকের বিজ্ঞাপন। সহজেই নাকের গড়ন বদলানো, ত্বক মসৃণ করা, দাঁত ঠিক করানোর প্রতিশ্রুতি দিচ্ছে তারা।

ছোট বা বাঁকা নয়, চাই টিকালো নাক! ইরানে এই সার্জারি কেবল সৌন্দর্য নয়, সম্মানেরও মাপকাঠি

রাইনোপ্লাস্টি

শেষ আপডেট: 14 April 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: ইরানি মডেল আজাদের পরিবারে নারীদের মধ্যে যেন এক অলিখিত নিয়মই চলে আসছে—নাকের সার্জারি (nose job) করতে হবে। ‘পার্সিয়ান নাক’-এর স্বাভাবিক বাঁক মসৃণ করে ফেলার চাপটা শুধু বাইরের সৌন্দর্যচর্চা (beauty standards) নয়, যেন একটা সামাজিক বাধ্যবাধকতাও (social stabdards) হয়ে দাঁড়িয়েছে।

আজাদের মতে, বাঁকা নাক ‘সারিয়ে’ টিকালো করে ফেলার সিদ্ধান্তটা ছিল নিজের জন্য একপ্রকার ‘ইনভেস্টমেন্ট’। তা ফিরেও এসেছে মোটা মুনাফা হিসেবে।

২৯ বছরের মডেল আজাদের কথায়, ‘সার্জারির পর শুধু মডেলিংয়ের ভাল ভাল অফারই পাইনি, সমাজেও আলাদা একরকম সম্মান পেতে শুরু করেছি। আমার আয় এখন আগের তিনগুণ, ক্লায়েন্টরাও আমাকে অনেক বেশি গুরুত্ব দেয়।’

নিজের পুরো নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন আজাদে, কারণ ইরানে মহিলা মডেলদের এখনও নানা সামাজিক চাপের মুখে পড়তে হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে (Iran) নারীদের বাধ্যতামূলকভাবে সংযত পোশাক পরা এবং চুল ঢেকে রাখা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিউটি ইন্ডাস্ট্রির পুরোটাই এখন মুখকেন্দ্রিক হয়ে উঠেছে। এই সময়ে দাঁড়িয়ে ‘রাইনোপ্লাস্টি’ (rhinoplasty) বা নাকের অস্ত্রোপচার (nose job) হয়ে উঠেছে বিশেষ গুরুত্বপূর্ণ।

আমেরিকার এক আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি সংস্থার (ISAPS) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই ইরানে দুই লাখ ৬৪ হাজারের বেশি কসমেটিক সার্জারি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল নাকের অপারেশন। ইরান এখন যেন 'নাকের সার্জারির রাজধানী'-তে (Nose Job capital of World) পরিণত হয়েছে।

একপ্রকার সামাজিক ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে এই সার্জারি। তেহরান ও অন্যান্য শহরের রাস্তায় চোখ পড়লেই দেখা যায় ঝাঁ-চকচকে বিলবোর্ডে ক্লিনিকের বিজ্ঞাপন। সহজেই নাকের গড়ন বদলানো, ত্বক মসৃণ করা, দাঁত ঠিক করানোর প্রতিশ্রুতি দিচ্ছে তারা।

রাস্তায় ঘুরে বেড়ানো ব্যাণ্ডেজ বাঁধা নাকের লোকজনই প্রমাণ যে, এই সার্জারি এখন যেন জাতীয় সংস্কৃতির অংশ। এই ট্রেন্ডের সঙ্গে যুক্ত হয়েছে সমাজে নিজের পরিচয় তুলে ধরার প্রয়াস। বিশেষ করে ২০২২ সালে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর যে বিক্ষোভ শুরু হয়, তা অনেক নারীকেই পোশাকবিধি অমান্য করার সাহস জুগিয়েছে।

ইরানে ন্যূনতম বেতন যেখানে মাসে মাত্র ১০০ ডলার, সেখানে একটি সাধারণ নাকের সার্জারির খরচ প্রায় ১০০০ ডলার। যদিও অনেক দেশের তুলনায় তা কম। তবুও এটা সহজ নয়। এই প্রসঙ্গে আজাদেহ বলেন, ‘আমাকে এই অপারেশনের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়দের কাছ থেকে ধার করতে হয়েছিল। কিন্তু সত্যি বলতে এই সিদ্ধান্ত সার্থক।’

২৮ বছর বয়সি এক সার্জারি অ্যাসিস্ট্যান্ট জানান, তিনি চার বছর আগে করিয়েছিলেন নাকের অস্ত্রোপচার। এখন ভাবেন, আরও আগে করানো উচিত ছিল।


```