Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

৬১ বছর বয়স, নীতা আম্বানির তারুণ্য দেখলে বিশ্বাস করা কঠিন! নিজেই জানালেন ফিটনেসের রহস্য

আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানি নিজে বার্তা দিলেন, ফিটনেস ধরে রাখতে বয়স কোনও বাধা নয়। তিনি মহিলাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার কথা জানিয়ে, তিনি নিজের ফিটনেস রুটিনও শেয়ার করেন ইনস্টাগ্রামে।

৬১ বছর বয়স, নীতা আম্বানির তারুণ্য দেখলে বিশ্বাস করা কঠিন! নিজেই জানালেন ফিটনেসের রহস্য

নীতা আম্বানি

শেষ আপডেট: 9 March 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে নীতা আম্বানির চেহার উল্লেখযোগ্য পরিবর্তন অনেকেরই চোখে পড়ে। বেশ খানিকটা ওজন কমিয়েছেন তিনি। কিন্তু এই পরিবর্তন শুধু ওজন কমানোতেই সীমাবদ্ধ নেই, তাঁর চেহারার জ্যোতি যেন অনেকটাই বেড়ে গেছে। কিশোরীসুলভ তারুণ্য এখনও ধরা পড়ে তাঁর দেহসৌষ্ঠবে। এই ৬১ বছর বয়সেও। তাঁর আভিজাত্য যেন আরও ঠিকরে বেরোয় সেই সৌন্দর্যের সঙ্গে।

অনেকেই বলেন বা মনে করেন, ধনী হওয়ার কারণেই এত কিছু মেনটেন করে নিজেকে সুন্দর রাখতে পারেন নীতা। তবে সত্যিটা তা নয়। কেবল অর্থ থাকলেই সুন্দর বা ফিট থাকা যায় না। তার জন্য দরকার ইচ্ছে, পরিকল্পনা, পরিশ্রম ও নিয়মানুবর্তিতা। বিশেষ করে, বয়স যখন ষাটের কোঠায়। অর্থ থাকলে এই বিষয়গুলিতে খানিকটা সুবিধা পাওয়া যেতে পারে মাত্র। 

আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানি নিজে বার্তা দিলেন, ফিটনেস ধরে রাখতে বয়স কোনও বাধা নয়। তিনি মহিলাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার কথা জানিয়ে, তিনি নিজের ফিটনেস রুটিনও শেয়ার করেন ইনস্টাগ্রামে।

নীতা আম্বানি জানান, তিনি প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পা হাঁটেন। সুগার বা কৃত্রিম মিষ্টি এড়িয়ে চলেন এবং নিয়মিত শরীরচর্চা করেন। তাঁর রুটিনে জিমে ট্রেনিং, যোগব্যায়াম, সাঁতার, অ্যাকোয়া এক্সারসাইজ এবং নাচের মতো বিভিন্ন কার্যকলাপ রয়েছে।

মহিলাদের উদ্দেশে নীতা বলেন, '৩০ বছর বয়সের পর নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষ করে জরুরি।' তিনি আরও জানান, তাঁর ডায়েটে সঠিক পরিমাণে প্রোটিন বজায় রাখার উপর তিনি বিশেষ জোর দেন এবং সম্পূর্ণ নিরামিষ খাবার খান।

শুধু তাই নয়, ফিটনেসের ক্ষেত্রে তাঁর নিয়মশৃঙ্খলা ও আবেগ একসঙ্গে মিশে গেছে। প্রতিদিন নিজেকে একটু বেশি চ্যালেঞ্জ করা এবং শরীরচর্চাকে গুরুত্ব দেওয়া—এই দুই বিষয়ই তাঁকে শক্তি অর্জনে সাহায্য করেছে। তিনি দেখিয়েছেন, ধারাবাহিকতা বজায় রাখাই ফিট থাকার মূলমন্ত্র।

সব মহিলাদের প্রতি তাঁর পরামর্শ, 'প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়াম করুন, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। এটা যে কোনও দিন শুরু করুন, কখনওই ভাববেন না, আপনি দেরি করে ফেলেছেন।'


```