Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দ্য ওয়ালের সাংবাদিক তিয়াষ চলেছেন চিন সীমান্তের শৃঙ্গ অভিযানে, সাড়ে ৭ হাজার মিটার উঁচু জংসংয়ে

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশেই চলছে 'আজাদি কা অমৃত মহোৎসব।' আর তা উদযাপনে ভারতীয় সেনার (Indian Army) ইস্টার্ন কম্যান্ড (Eastern Command) একটি বড়সড় অভিযানের (Expedition) আয়োজন করেছে। সিকিমের (Sikikim) মাউন্ট

দ্য ওয়ালের সাংবাদিক তিয়াষ চলেছেন চিন সীমান্তের শৃঙ্গ অভিযানে, সাড়ে ৭ হাজার মিটার উঁচু জংসংয়ে

শেষ আপডেট: 26 August 2022 08:09

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশেই চলছে 'আজাদি কা অমৃত মহোৎসব।' আর তা উদযাপনে ভারতীয় সেনার (Indian Army) ইস্টার্ন কম্যান্ড (Eastern Command) একটি বড়সড় অভিযানের (Expedition) আয়োজন করেছে। সিকিমের (Sikikim) মাউন্ট জংসং (Mount Jongsong) শৃঙ্গ থেকে ইন্দো-মায়ানমার সীমান্তের জাচেপ লা (Jachep La) পর্যন্ত হিমালয়ের (Himalaya) বিস্তীর্ণ অংশে মাউন্টেনিয়ারিং, ট্রেকিং, সাইক্লিং এবং রিভার র‍্যাফটিং-সহ ভিন্ন ধরনের অভিযান করা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাউন্ট জংসং শৃঙ্গ অভিযান। ভারত, নেপাল এবং চিন-এই তিনটি দেশের সীমানা এসে মিশেছে এই শৃঙ্গের মাথায়। ভারতীয় সেনা আয়োজিত এই অভিযানে এবার ২০ জন সেনার সঙ্গে সুযোগ পেয়েছেন ৪ জন সাধারণ নাগরিক। তাঁদের মধ্যে ৩ জনই বাঙালি! তাঁদের মধ্যেই সুযোগ পেয়েছেন 'দ্য ওয়াল'-এর সাংবাদিক তিয়াষ মুখ্যোপাধ্যায় (Tiyash Mukherjee)।

পর্বতারোহণে সারা দেশের মধ্যেই এগিয়ে রয়েছেন বাঙালি অভিযাত্রীরা। ইস্টার্ন কম্যান্ড-এর হিমালয়ান রিজিয়নে এই অভিযানেও সাধারণ নাগরিকদের মধ্যে রয়েছেন ৩ জন বাঙালি। তিয়াষ মুখোপাধ্যায় ছাড়া বাকিরা হলেন সত্যরূপ সিদ্ধান্ত এবং রাজীব কুমার মণ্ডল। এছাড়াও রয়েছেন বরুণা রায়না নামক এক কাশ্মীরি চিকিৎসক। ইস্টার্ন কম্যান্ড ট্রান্স থিয়েটার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ ওরফে 'এক্টা'র ৭৮ দিন ব্যাপী এই অভিযানে অংশ নিয়েছে মোট ১৯টি অভিযাত্রী দল। এই অভিযানের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল মাউন্ট জংসং শৃঙ্গ অভিযান। ৭৪৬২ মিটার উঁচু এই শৃঙ্গটি ভারত, নেপাল ও চিনের সংযোগী শৃঙ্গ (ট্রাই-জংশন) তো বটেই, গোটা পৃথিবীর এই ধরনের ট্রাই-জংশনগুলির মধ্যে এটিই উচ্চতম। সারা পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির মধ্যে এটির স্থান ৫৭। এর আগে মাত্র দু'বার অভিযান হয়েছে এই শৃঙ্গটিতে, প্রথম বার ১৯৩০ সালে,এবং দ্বিতীয়বার ২০১২ সালে। তার ১০ বছর পর সেনাবাহিনীর উদ্যোগে আবার এই শৃঙ্গ অভিযানে বাদ যাচ্ছে না জল, স্থল, পাহাড়-কোনও পথই। মাউন্টেনিয়ারিং, ট্রেকিংয়ের সঙ্গে নদীতে দীর্ঘ পথ র‍্যাফটিং, এবং সাইকেলে করে দুর্গম পথ পেরোনোর মাধ্যমে মোট ২০টি অ্যাক্টিভিটি পূরণ করার লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের।

পুরো অভিযানটিতে নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন জয় কিষান। তিনি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ। তাঁর তত্ত্বাবধানে মূল অভিযানের আগে সাত দিন ধরে চলেছে ট্রেনিং। বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে মূল অভিযানের প্রস্তুতি নিয়েছেন পর্বতারোহীরা।

ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই বিশালাকার অভিযানের অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত 'দ্য ওয়াল'-এর সাংবাদিক তিয়াষ মুখোপাধ্যায়। সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি একজন অভিজ্ঞ পর্বতারোহীও। ২০০৭ সাল থেকে পর্বতারোহণ শুরু করেছেন তিনি। 'আমি মহিলা পর্বতারোহী হিসাবে দু'বার পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেছি। মাউন্ট মনিরং, মাউন্ট মেন্থোসা, মাউন্ট কোয়ারং-২, মাউন্ট ইউনাম, মাউন্ট সিংকুন ওয়েস্ট, ইত্যাদি শৃঙ্গে অভিযান করেছি আমি। মধ্য এশিয়ার পামির মালভূমিতে এবং কাশ্মীর-লাদাখ রেঞ্জে মোটরবাইকে করেও অভিযান করেছি আমি,' জানিয়েছেন তিয়াষ।

এই অভিযানেরই আর এক অংশগ্রহণকারী সত্যরূপ সিদ্ধান্ত অভিজ্ঞ পর্বতারোহী হিসাবে ইতিমধ্যেই বিশ্ব-রেকর্ডের মালিক। দক্ষিণ কলকাতার বাসিন্দা পেশায় তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার সত্যরূপ ইতিমধ্যেই এভারেস্ট-সহ পৃথিবীর ৭টি মহাদেশের ৭টি উচ্চতম শৃঙ্গে অভিযান করে রেকর্ড তৈরি করেছেন। শুধু তাই নয়, ৭টি মহাদেশের ৭টি উচ্চতম আগ্নেয়গিরিতেও অভিযান সেরে ফেলেছেন তিনি।

বর্ধমানের বাসিন্দা রাজীব মণ্ডল বাংলার পর্বতারোহণের একটি উজ্জ্বল নাম। হিমালয়ের একাধিক শৃঙ্গ, যেমন, কামেট, শিবলিঙ্গ, নন্দকোট, চৌখাম্বা ইত্যাদিতে অভিযান সেরে ফেলেছেন তিনি।এছাড়াও করেছেন ট্রান্স-হিমালয়ান অভিযান, অর্থাৎ পায়ে হেঁটে চষে ফেলেছেন হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত। সেনাবাহিনীর এবারের উদ্যোগে শামিল হয়েছেন তিনিও। এর আগেও অবশ্য মাউন্ট জংসং-এ অভিযান করেছেন তিনি। ২০১২ সালে এই শৃঙ্গে অভিযানে অংশ নিয়েছিলেন রাজীব।

এছাড়াও রয়েছেন, কাশ্মীরের বরুণা রায়না। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন সার্টিফায়েড স্কি-বিশেষজ্ঞ এবং যোগ প্রশিক্ষক। এছাড়াও লেখালিখি করতে ভালবাসেন তিনি। চিকিসক হিসাবে এই অভিযানটি তাঁর কাছে খুব চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন তিনি। 'আমি এর আগে হিমালয়ের একাধিক শৃঙ্গে অভিযান করলেও এটিই উচ্চতায় সর্বাধিক। আমি অত্যন্ত উত্তেজিত এবং অভিযানটি সফল করার সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া চিকিৎসক হিসেবেও দলকে সহায়তা দেওয়ার চেষ্টা করব আমি,' জানিয়েছেন বরুণা।

বাংলার এই মন্দিরই হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ, তাজমহল-ভ্যাটিকান পিছিয়ে পড়বে


```