Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মা মেয়ে একসঙ্গে ওড়াচ্ছেন বিমান, ভিডিও দেখে আপ্লুত নেট দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: মা-মেয়ের (Mother-Daughter) স্বপ্নের উড়ান (Pilot)। তবে সে উড়ান স্বপ্নে নয়, বাস্তবে। মা-মেয়ে একসঙ্গে ওড়াচ্ছেন বিমান (Airplane)। সোশ্যাল মিডিয়ায় মা মেয়ের বিমান চালানোর ভিডিও দেখে আবেগে ভাসছেন নেট-নাগরিকরা। বিমানে

মা মেয়ে একসঙ্গে ওড়াচ্ছেন বিমান, ভিডিও দেখে আপ্লুত নেট দুনিয়া

শেষ আপডেট: 4 August 2022 05:48

দ্য ওয়াল ব্যুরো: মা-মেয়ের (Mother-Daughter) স্বপ্নের উড়ান (Pilot)। তবে সে উড়ান স্বপ্নে নয়, বাস্তবে। মা-মেয়ে একসঙ্গে ওড়াচ্ছেন বিমান (Airplane)। সোশ্যাল মিডিয়ায় মা মেয়ের বিমান চালানোর ভিডিও দেখে আবেগে ভাসছেন নেট-নাগরিকরা।

বিমানের ক্যাপ্টেন হলি পেটিট ও প্রথম অফিসার কিলি পেটিট। দক্ষিণ-পশ্চিম এয়ারলাইনের প্রথম মা মেয়ে পাইলট জুড়ি তাঁরাই। দক্ষিণ-পশ্চিম এয়ারলাইন পাইলট মা মেয়ের একটা ভিডিও পোস্ট করে জানিয়েছেন ডেনভার থেকে সেন্ট লুইস পর্যন্ত বিমান ৩৬৫৮ উড়িয়ে যাবেন এই মা মেয়ের জুড়ি। ক্যাপ্টেন হলি তাঁর মেয়ে কিলিকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিমানের যাত্রীদের সঙ্গে।   

ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ে তাঁদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই দক্ষিণ-পশ্চিমের প্রথম মা মেয়ের পাইলট জুড়ি।’

দেখুন সেই ভিডিও।

ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। দক্ষিণ-পশ্চিম বিমান টিমের নতুন সদস্য, আপনাদের বিমানের প্রথম অফিসার আমার মেয়ে কিলি।’

ভিডিওতে মা মেয়েকে দেখা যাচ্ছে তাঁরা একসঙ্গে পাইলটের পোশাক পরছেন, বিমান ওড়ানোর জন্য তৈরি হচ্ছেনও একসঙ্গে। এই ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেট নাগরিকরা। মা মেয়ের আকাশ পথে পাড়ি দেওয়ার আনন্দ তাঁদের মুখে স্পষ্ট।  

দুর্ঘটনায় আহত বাবা, পড়া সামলে ‘জোম্যাটো’তে কাজ করছে সাত বছরের ছেলে!


```