Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পৃথিবী থেকে চাঁদ সরছে? ২৫ ঘণ্টায় দিন হবে? এই দাবি কতটা সত্যি?

কয়েক মিনিট নয়, গোটা এক দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে হবে ২৫ ঘণ্টা!

পৃথিবী থেকে চাঁদ সরছে? ২৫ ঘণ্টায় দিন হবে? এই দাবি কতটা সত্যি?

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এভাবে বাড়তে থাকলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে

শেষ আপডেট: 5 August 2024 07:58

দ্য ওয়াল ব্যুরো: চাঁদ যে পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তা কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। এবার আমেরিকার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও একবার জানিয়ে দিলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়ছে এবং তা এভাবে বাড়তে থাকলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে। কয়েক মিনিট নয়, গোটা এক দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা থেকে বেড়ে হবে ২৫ ঘণ্টা!

তবে এমন দাবি কতটা সত্য, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এই থিওরি এখনও পুরোটাই গবেষণার স্তরে এবং সেটিও একটি ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। 

কীরকম?  উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন মায়ার্সের ওই গবেষণার রিপোর্ট বলছে, ১৪০ কোটি বছর আগে মাত্র ১৮ ঘণ্টাতেই এক দিন হত পৃথিবীতে। সেই সময়ই বেড়ে বেড়ে এখন পৃথিবীতে ২৪ ঘণ্টায় এক দিন হয়, যা ক্রমে আরও বাড়তে থাকবে বলে দাবি গবেষণায়। তবে সেই দাবি যদি সত্যি হয়ও, তাহলেও চিন্তার কোনও কারণ নেই, কারণ এই পরিবর্তন হতে সময় লাগতে পারে প্রায় ২০ কোটি বছর।

তথ্য বলছে, পৃথিবী থেকে চাঁদের বর্তমান দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এখন চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। চাঁদের এই দূরে চলে যাওয়াই পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছে ওই গবেষণা।

সেটা কীভাবে সম্ভব?
 
গবেষণার প্রধান বিজ্ঞানী, উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির ভূ-বিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মায়ার্স বিষয়টি বুঝিয়ে বলেছেন, “দিনের দৈর্ঘ্যের এই হিসেব বুঝতে গেলে ঘূর্ণায়মান ফিগারকে বুঝতে হবে। অথবা বরফে স্কেটিং করার ধরন বুঝলেও হবে। স্কেটাররা প্রচণ্ড বেগে স্কেটিং করতে করতে যখন তাঁদের দু'হাত ছড়িয়ে দেন দু'পাশে, তখন তাঁদের গতি কমে আসে। সেই রকমই চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে।"

বিজ্ঞানীদের দাবি, ৯ কোটি বছরের পুরোনো একটি পাথুরে ভূতাত্ত্বিক গঠনের উপর গবেষণা চালানো হয়েছে বেশ কয়েক বছর ধরে। তাতে দেখা গিয়েছে, পৃথিবী থেকে চাঁদের ধীরে ধীরে দূরত্ব বাড়ার প্রভাব পড়ছে পৃথিবীর উপর। এই ফলাফলই অঙ্ক কষে বার করেছেন বিজ্ঞানীরা।


```