Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বিয়ের পিঁড়িতে বসেও ‘ওয়ার্ক ফ্রম হোম’! ল্যাপটপ কোলে বরের ছবি ভাইরাল, কী বলছে সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে কোভিড অতিমহামারীর সময় 'ওয়ার্ক ফ্রম হোম' (Work from home) শব্দবন্ধটি পরিচিত হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে। অফিস-কাছারি বন্ধ থাকার কারণে বাড়িতে বসেই ল্যাপটপ কিংবা ডেস্কটপে কাজ করতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন প্রযুক্

বিয়ের পিঁড়িতে বসেও ‘ওয়ার্ক ফ্রম হোম’! ল্যাপটপ কোলে বরের ছবি ভাইরাল, কী বলছে সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 29 November 2022 11:44

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে কোভিড অতিমহামারীর সময় 'ওয়ার্ক ফ্রম হোম' (Work from home) শব্দবন্ধটি পরিচিত হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে। অফিস-কাছারি বন্ধ থাকার কারণে বাড়িতে বসেই ল্যাপটপ কিংবা ডেস্কটপে কাজ করতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন প্রযুক্তিবিদসহ অন্যান্য পেশার মানুষজন। তবে অফিসের বদলে বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে অনেক সময়েই কাজের কোনও নির্দিষ্ট সময়সীমা থাকছে না, এমনকী, ব্যক্তিগত সময়েও কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে, এমনটাই শোনা যাচ্ছিল। সেই অভিযোগ যে অক্ষরে অক্ষরে সত্যি, তার প্রমাণ মিলেছে একটি ভাইরাল ছবিতে, যেখানে বিয়ের মণ্ডপে বসে ল্যাপটপ হাতে কাজ করতে দেখা যাচ্ছে বরকে (work from home During Wedding)।

'ক্যালকাটা ইনস্টাগ্রামার্স' নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সম্প্রতি একটি ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সকালে আশীর্বাদের অনুষ্ঠানে বসেছেন এক বাঙালি যুবক। দুজন পুরোহিত পুজো এবং অন্যান্য আয়োজন করছেন। তার মধ্যেই সাদা ধুতি, গেঞ্জি এবং টোপর পরা বর (groom) কোলে ল্যাপটপ নিয়ে ব্যস্ত রয়েছেন ওয়ার্ক ফ্রম হোমে।

বলা বাহুল্য, মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি। তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটনাগরিকরা। তবে আপাতদৃষ্টিতে ছবিটি মজার বলে মনে হলেও এটিকে অত্যন্ত খারাপ কর্মসংস্কৃতির অংশ হিসেবেই দেখছেন নেটিজেনদের একাংশ। অনেকেরই দাবি, বাড়িতে বসে কাজ করার কারণে নিজের বিয়ের অনুষ্ঠানটুকুও ঠিকমতো উপভোগ করতে পারছেন না বর।

কেউ কেউ আবার এই ঘটনায় অফিসের বদলে দুষেছেন স্বয়ং বরকেই। একজন লিখেছেন, 'আমার কাছে বিষয়টা একেবারেই মজার মনে হচ্ছে না। কোনও অফিস নিজের বিয়ের দিন কোনও কর্মচারীকে কাজ করতে বলে না। এটা যদি সত্যি ঘটনা হয়, তাহলে ভদ্রলোকের ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে ব্যালেন্স করতে শেখা উচিত। ঈশ্বর ওঁর স্ত্রীকে আশীর্বাদ করুন।'

প্রসঙ্গত, এটিই প্রথমবার নয়। এর আগেও গত বছর এক যুবককে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ল্যাপটপ হাতে কাজ করতে দেখা গিয়েছিল। সেই ছবিটিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিল ইন্টারনেটে।

প্রশ্নপত্র ফাঁসের পরে ফের বিতর্কে জড়াল পর্ষদ! টেটের প্রাপ্ত নম্বর বেড়ে গেল পূর্ণমানের থেকে


```