Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

কেরলের চাষির ছোট্ট ছাগল কারুম্বি, নাম উঠল গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে!

কেউ একজন তাঁকে বলেন এই বিষয়ে রেকর্ডের কথা ভাবা উচিত। তারপরই তিনি সেই সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেন এবং বাকিটা, ইতিহাস।

কেরলের চাষির ছোট্ট ছাগল কারুম্বি, নাম উঠল গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে!

পিগমি জাতের ছাগল কারুম্বির সঙ্গে তার মালিক পিটার লেনু

শেষ আপডেট: 23 March 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: নেপথ্যে পোষ্য ছাগল (Goat)। তার সুবাদেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness world book of records) বুকে নাম তুলে ফেললেন কেরলের (Kerala) পিটার লেনু। পেশায় চাষি পিটারের পোষা ছাগলের নাম কারুম্বি (Karumbi), জাতে পিগমি (Pgymy goat) চেহারায় তারা ছোটখাটো (Shortest goat) হয় বলে কারুম্বির উচ্চতা নিয়ে বিশেষ মাথা ঘামাননি মালিক। কিন্তু কেউ একজন তাঁকে বলেন কারুম্বির উচ্চতা নেহাতই কম, এই বিষয়ে তাঁর রেকর্ডের কথা ভাবা উচিত। তারপরই তিনি সেই সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেন এবং বাকিটা, ইতিহাস।

কী লেখা হলো গিনেস বুকে?
কারুম্বি, জন্মসাল ২০২১। বয়স ৪, উচ্চতা এক ফুট ৩ ইঞ্চি (৪০.৫০ সেমি)। জাতে সে কানাডিয়ান পিগমি ছাগল (Pgymy goat)।

পিগমিদের বৈশিষ্ট্যই হলো, চেহারায় হবে গাঁট্টাগোট্টা ও জিনগতভাবে তারা ছোটখাটো। পায়ের উচ্চতা ২১ ইঞ্চির (৫৩ সেমি) বেশি হয় না।

পিটারের ফার্মে সবচেয়ে ছোটখাটো হলেও স্বভাবে কারুম্বি সবার চেয়ে বেশি মিশুকে। সেখানে তার সঙ্গী তিনটি ছেলে, ৯টি মেয়ে এবং দশটি বাচ্চা ছাগল। সবাই তারা কালো, সাদা বা মিলিয়ে মিশিয়ে রঙের। তারা ছাড়াও সেখানে গরু, খরগোশ, মুরগি, হাঁসও আছে।

যখন কারুম্বির নাম পাঠানোর কথা ভাবেন, পিটার ভেবেছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পাওয়ার একটা ‘চান্স’ থাকলেও থাকতে পারে। তাই তিনি ভেটের কাছে নিয়ে যান কারুম্বি ও তার ছানাদের। চেকআপ করিয়ে তাদের উচ্চতা মাপান, বয়স বের করেন। যখন তিনি জানতে পারেন ছাগলটি পূর্ণবয়স্ক এবং অত ছোট চেহারা সত্ত্বেও সম্পূর্ণ সুস্থ, তিনি বুঝতে পারেন ওয়ার্ল্ড রেকর্ড তিনি পেয়ে গেছেন।

পিটারের কাছে খুশির খবর যে, এই মুহূর্তে কারুম্বি প্রেগন্যান্ট। আরও ছানা আস্তে চলেছে তার কোলে। তাদের পরিবার বাড়তে চলেছে, তাদের মধ্যে আরও কেউ আসবে যে এই রেকর্ডও হয়তো ব্রেক করবে ভবিষ্যতে। 


```