Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

একটা আংটিতে প্রায় ২৫ হাজার হিরে! গিনেস বুকে নাম তুলল ভারতের গয়না

দ্য ওয়াল ব্যুরো: একটাই আংটি, তাতে নাকি বসানো ২৪ হাজার ৬৭৯ টি হিরে (24,679 diamonds)! এমনই এক আংটি (Ring) বানিয়ে সম্প্রতি গিনেস বুকে (Guiness book) নাম উঠেছে (Record) ভারতের শীর্ষস্থানীয় হিরের গয়না প্রস্তুতকারক সংস্থা এসডব্লুএ ডায়মন্ডস (SWA

একটা আংটিতে প্রায় ২৫ হাজার হিরে! গিনেস বুকে নাম তুলল ভারতের গয়না

শেষ আপডেট: 23 July 2022 07:03

দ্য ওয়াল ব্যুরো: একটাই আংটি, তাতে নাকি বসানো ২৪ হাজার ৬৭৯ টি হিরে (24,679 diamonds)! এমনই এক আংটি (Ring) বানিয়ে সম্প্রতি গিনেস বুকে (Guiness book) নাম উঠেছে (Record) ভারতের শীর্ষস্থানীয় হিরের গয়না প্রস্তুতকারক সংস্থা এসডব্লুএ ডায়মন্ডস (SWA Diamonds)। এশিয়ান বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে এই আংটির।

কেরলের মল্ল্পুরমে তৈরি হয়েছে এই আংটিটি। গোলাপি রঙের অয়স্টার মাশরুম (Mushroom) থেকে অনুপ্রাণিত হয়ে আংটিটি ডিজাইন করেছেন রিজিশা নামে ২৭ বছর বয়সী এক তরুণী ডিজাইনার। মাশরুম নাকি অমরত্ব ও দীর্ঘায়ুর প্রতীক। সংস্কৃত ভাষা থেকে অনুপ্ৰাণিত হয়েই অনন্য সুন্দর এই আংটির নাম রাখা হয়েছে 'দ্য টাচ অফ অ্যামি (The Touch of Ami)।'

'সবচেয়ে বেশি সংখ্যক হিরে বসানো আংটি' হিসাবে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং এশিয়ান বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে আংটিটি। এর আগে এই রেকর্ড ছিল মীরাটের সোনা-ব্যবসায়ী হর্ষিত বনশালের। তাঁর তৈরি ৮ স্তর বিশিষ্ট আংটিটিতে বসানো ছিল ১২ হাজার ৬৩৮ টি হিরে। এবার সেই রেকর্ড ভেঙে দিল অ্যামির ছোঁয়া।

আংটিটির 'বেস' তৈরিতে ব্যবহার করা হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি। গলানো সোনা ছাঁচে ঢেলে তৈরি হয়েছে বেস। তার উপর তৈরি করা হয়েছে ৪১ টি পাপড়ি। প্রতিটি পাপড়িতে মাইক্রোস্কোপের সাহায্যে একে একে বসানো হয়েছে হিরে। ২৪ হাজার ৬৭৯টি হিরে বসিয়ে আংটিটি বানাতে সময় লেগেছে ৩ মাস। চোখধাঁধানো এই আংটির ওজন ৩৪৪ গ্রাম। দাম রাখা হয়েছে ৮০ লক্ষ টাকা।

হারিয়ে যাওয়া পাখিকে খুঁজে দেওয়ার পুরস্কার! ৮৫ হাজার টাকা পেলেন কর্নাটকের যুবক


```