Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মহাকাশ থেকে ঝলমলে রঙিন পৃথিবী, প্রথম থ্রি-ডি ছবি তুলে পাঠাল ইসরোর ‘দুষ্টু ছেলে’

ঠিক যেন লাল-নীল-সবুজের মেলা বসেছে।

মহাকাশ থেকে ঝলমলে রঙিন পৃথিবী, প্রথম থ্রি-ডি ছবি তুলে পাঠাল ইসরোর ‘দুষ্টু ছেলে’

শেষ আপডেট: 12 March 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশ থেকে কেমন লাগে পৃথিবীকে?

ঠিক যেন লাল-নীল-সবুজের মেলা বসেছে।

নানা রঙে রঙিন পৃথিবীর প্রথম ত্রিমাত্রিক ছবি তুলে পাঠাল ইসরোর ‘দুষ্টু ছেলে’ ইনস্যাট-৩ডিএস। স্যাটেলাইটের হাই রেজোলিউশন ক্যামেরা ধরা পড়েছে পৃথিবীর পৃষ্ঠদেশের থ্রি-ডি ছবি। কীভাবে বাতাস বইছে, পৃথিবীর পরিমণ্ডলে আবহাওয়ার বদল কীভাবে হচ্ছে, কখন ঘনাচ্ছে মেঘ, সাইক্লোনের সময় শোঁ শোঁ করে হাওয়ার কুণ্ডলী উঠছে—সেসবেরই ত্রিমাত্রিক ছবি তুলে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েছে স্যাটেলাইট ইনস্যাট-৩ডিএস।

১৭ ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়েছিল ইনস্যাটকে। তারপর থেকে পৃথিবীর নিম্নকক্ষে গ্যাঁট হয়ে বসে আবহাওয়া ও জলবায়ুর গতিপ্রকৃতি দেখছে ইসরোর দূত। ছবিও তুলছে। ছ’রকম ওয়েভলেনথে পৃথিবীর পরিমণ্ডলের ত্রিমাত্রিক ছবি তুলে পাঠিয়েছে ইনস্যাট। ঋতু বদলের ছবি সেখানে সুস্পষ্ট হয়ে ধরা পড়েছে। দেখা গেছে সাইক্লোনের মতো ঘূর্ণিঝড়, ওলটপালট করে দেওয়া প্রাকৃতিক দুর্যোগ।

ইনস্যাট-৩ডিএসের হাই রেজোলিউশন ক্যামেরায় তোলা পৃথিবীর পরিমণ্ডলের নানা অবস্থার ছবি


বছর বছর জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বেড়েই চলেছে ভয়ংকর ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল তুষারপাত, বন্যা, ভয়ংকর দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে সবুজ বনভূমি। এমন আবহাওয়ার খামখেয়ালি ও দৌরাত্ম্যেকে হাতের মুঠোয় আনতেই ইসরোর ‘দূত’ ইনস্যাট-৩ডিএসকে পাঠানো হয়েছে মহাকাশে। শ্রীহরিকোটা থেকে জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল (জিএসএলভি) রকেটে করে ইনস্যাট-৩ডিএসকে বসিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর কক্ষপথে। পৃথিবীর নিম্নকক্ষে বসে জলবায়ুর গতিপ্রকৃতির দিকে নজর রাখবে ইনস্যাট। লক্ষ্য করবে সাগর-মহাসাগরকে। দুর্যোগ আসবে কিনা তার আগাম বার্তা পাঠাবে।


```