Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গভীর সমুদ্রে বিয়ে, ডেস্টিনেশন ওয়েডিংয়ের নতুন ট্রেন্ড সেট করলেন সৌদি আরবের দম্পতি 

সাগরের মধ্যে বিয়ে, জলের তলায় মালা বদল। এমন ডেস্টিনেশন ওয়েডিংও হতে পারে, ভেবে দেখেছেন কখনও? 

গভীর সমুদ্রে বিয়ে, ডেস্টিনেশন ওয়েডিংয়ের নতুন ট্রেন্ড সেট করলেন সৌদি আরবের দম্পতি 

সমুদ্রের তলায় বিয়ে!

শেষ আপডেট: 22 October 2024 22:59

দ্য ওয়াল ব্যুরো: ডেস্টিনেশন ওয়েডিং আজকাল আর নতুন কোনও বিষয় নয়। অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং করে। দেশে, বিদেশে নিজেদের পছন্দের জায়গায় গিয়ে বিয়ে করা এখন ট্রেন্ড। কিন্তু সাগরের মধ্যে বিয়ে, জলের তলায় মালা বদল। এমন ডেস্টিনেশন ওয়েডিংও হতে পারে, ভেবে দেখেছেন কখনও? 

আসলে এমনই করে দেখিয়েছে সৌদি আরবের এক দম্পতি। রেড সি-তে ডাইভ করে গিয়ে গভীর সমুদ্রে বিয়ে সেরে ফেলেছেন তারা। আর এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত নেটিজেনরা। 

হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার। দুজনই সমুদ্র ভালবাসেন। জলে ভেসে থাকতেও ভালবাসেন। কোরাল, জলের গাছপালা, প্রাণি সবই তাদের ভীষণ পছন্দ। তাই তাদের প্রেমকে পরিণতি দিতে বরযাত্রী হলেন ডুবুরিরা আর সাক্ষী এই জলের তলার প্রাণিরা। 

সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই দম্পতি প্রফেশনাল ডাইভার বা ডুবুরি। জল নিয়েই কাজ, তাই জলেই বিয়ের উদযাপন হবে, এমন সিদ্ধান্ত নেন তাদের সহকর্মীরা। আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। কথা বলে নিয়েছিলেন সৌদি আরবের স্থানীয় ডুবুরি ও সংস্থার সঙ্গে। সেই মতো তারাও সব প্রস্তুতি সেরে নিয়েছিল। 

মুখে মাস্ক ও জলের তলায় যাওয়ার সরঞ্জাম নিয়ে, সুইম স্যুটেই হয়েছে বিয়ে। সংবাদ মাধ্যমকে আবু-আল ওলা জানান, যেভাবে বিয়ের আয়োজন গভীর সমুদ্রে করা হয়েছিল, তার জন্য তিনি ধন্য। প্রথমে এই আয়োজন দেখে খানিকটা বিষ্মিতও হন। 

আবু-আল ওলা বলেন, 'সবটাই সারপ্রাইস ছিল। আমরা তৈরি হয়ে নেওয়ার পর ক্যাপ্টেন ফয়সাল ও তাঁর টিম আমাদের বলেন সমুদ্রের তলায় উদযাপনের পরিকল্পনা করেছেন তাঁরা। সেই মুহূর্ত ভোলার নয়।'

তিনি শেষে যোগ করেন, 'সবাই মনে করতে পারে গভীর সমুদ্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু না, আমাদের কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। যা অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, তা সারাজীবন সঙ্গে থেকে যাবে।'

এই দম্পতির এমন বিয়ের গল্প দেখে অবাক অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সে কথা শেয়ার করেছেন। সৌদি আরবে এমন হতে পারে, নিজেরাও একবার ভেবে দেখবেন বলেও জানায় নেটিজেনদের একাংশ।


```