Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'Mother's Day' পালনের সূচনা হল কীভাবে? ১২৫ বছর আগে ঘটে যায় এক ঘটনা, জানুন ইতিহাস

জানেন কি, এই দিনটি কবে, কোথা থেকে শুরু হয়েছিল? মা’কে ঘিরে তৈরি এই আন্তর্জাতিক দিবসের পিছনে রয়েছে আবেগময় ইতিহাস।

'Mother's Day' পালনের সূচনা হল কীভাবে? ১২৫ বছর আগে ঘটে যায় এক ঘটনা, জানুন ইতিহাস

মাদার্স ডে-এর ইতিহাস

শেষ আপডেট: 11 May 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: 'তুঝে সব হ্যায় পতা, হ্যায় না মা...'

জন্মের পর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের হাতটাই সবচেয়ে ভরসার। সেই হাত ধরেই আমরা হাঁটি শিখি, পড়তে শিখি, আর শিখি কীভাবে জীবনের ঝড় সামলাতে হয়। প্রতিদিনই তাঁর জন্য কৃতজ্ঞ থাকা উচিত—তবু একটা দিন থাকে, যেদিন আমরা একটু বেশি করে তাঁকে মনে করি, তাঁর জন্য একটু থেমে যাই। সেটাই ‘মাদার’স ডে’ বা মাতৃ দিবস।

কিন্তু জানেন কি, এই দিনটি কবে, কোথা থেকে শুরু হয়েছিল? মা’কে ঘিরে তৈরি এই আন্তর্জাতিক দিবসের পিছনে রয়েছে এক আবেগময় ইতিহাস। সেই গল্পটাই জেনে নেওয়া যাক।

ইতিহাস বলছে, মাতৃ বন্দনার রীতি বহু প্রাচীন। গ্রীক-রোমান সভ্যতায় দেবী মাতার উপাসনার রীতি ছিল। তবে আধুনিক মাতৃ দিবসের সূচনা আমেরিকায়, বিংশ শতকের গোড়ায়। ‘আনা জার্ভিস’ নামক এক মহিলা তাঁর প্রয়াত মাকে সম্মান জানাতে গির্জায় এক বিশেষ উপাসনার আয়োজন করেছিলেন। সেই থেকেই শুরু।

এর পর ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন—মাতৃ দিবস পালনের জন্য। ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই চল। যদিও পরে এই দিনটির বাণিজ্যিক রূপ নিয়ে আনা নিজেই আপত্তি তুলেছিলেন। তাঁর মতে, মায়ের ভালবাসা শুধুই একটা দিন বা উপহারে বন্দি থাকার বিষয় নয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে মাতৃ দিবস পালিত হলেও, বেশির ভাগ জায়গায় আমেরিকার মতোই মে মাসের দ্বিতীয় রবিবার দিনটিকে বেছে নেওয়া হয়।


```