
শেষ আপডেট: 26 August 2022 05:16
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বিশ্বের দেশেও এখনও ঘটে চলেছে বর্ণবিদ্বেষের (Racist attack) ঘটনা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) টেক্সাসের (Texas) এক মহিলা (woman) বর্ণবিদ্বেষ থেকে যে কাণ্ড ঘটিয়েছে, তাতে হতবাক বিশ্ব! একটি ভিডিওতে ইন্দো-আমেরিকান (Indo-American) মহিলাদের একটি দলের প্রতি বর্ণবিদ্বেষমলূক এবং অশালীন মন্তব্য করতে দেখা গেছে এক মেক্সিকান মহিলাকে। শুধু তাই নয়, তাঁদের রীতিমতো মারধরও (Assault) করেছে ওই মহিলা। অভিযোগ, ব্যাগ থেকে বন্দুক বের করেও ভারতীয় মহিলাদের দিকে তাক করেছিল সে।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাসের একটি পার্কিং লটে। ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। রিমা রসূল নামে এক ইন্দো-আমেরিকান মহিলা টুইটারে পোস্ট করেছেন ভিডিওটি। জানা গেছে, ৪ জন ভারতীয় মহিলা বুধবার রাতে একটি জায়গায় ডিনারের জন্য গিয়েছিলেন। সেখানেই একজন মেক্সিকান-আমেরিকান মহিলার হাতে লাঞ্ছিত হন তাঁরা। ভিডিওতে ওই মেক্সিকান মহিলাকে বলতে শোনা যাচ্ছে, 'আমি ভারতীয়দের ঘৃণা করি। যেখানেই যাই, দেখি শুধু ভারতীয়রা! তোমাদের ভারতে যদি জীবন এতই ভাল, তাহলে এখানে আসো কেন? ভারতীয়রা আমেরিকায় আসে, কারণ তারা এখানে একটা উন্নত জীবন চায়।' ভারতীয়দের উদ্দেশ্যে 'গো ব্যাক টু ইন্ডিয়া' স্লোগান দিতেও শোনা যায় তাকে।
https://twitter.com/reemarasool/status/1562924126746075136?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1562924126746075136%7Ctwgr%5Eb88198b7409d150ae481bb5b4b6f51c1f5db4aad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findians-abroad%2Fwatch-horrific-racist-attack-in-texas-you-indians-are-everywhere-3287720
এরপর ওই মহিলাকে সরাসরি ভারতীয় মহিলাদের গায়ে হাত তুলতে দেখা যায়। ভারতীয় মহিলারা তাকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য না করার জন্য অনুরোধ জানালেও কানে তোলেনি সে। উল্টে ভারতীয়দের ইংরেজি উচ্চারণ নিয়ে খোঁটা দিতে দেখা যায় তাকে। এমনকি, পুলিশ আসার আগে সে ব্যাগ থেকে বন্দুক বের করেছিল বলেও অভিযোগ।
ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে টেক্সাসের প্ল্যানো থানার পুলিশ। জানা গেছে, ধৃত মহিলার নাম এসমেরালডা আপ্টন। তাকে সন্ত্রাসমূলক ভীতি প্রদর্শন, মারধর এবং লাঞ্ছনার জন্য ১০ হাজার ডলারের ব্যাক্তিগত বন্ডে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
https://twitter.com/PlanoPoliceDept/status/1562923795761045504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1562923795761045504%7Ctwgr%5Eb88198b7409d150ae481bb5b4b6f51c1f5db4aad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findians-abroad%2Fwatch-horrific-racist-attack-in-texas-you-indians-are-everywhere-3287720