Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

২০২৬-এ বাংলায় ভোটযুদ্ধ, রাজনীতিতে গুরুত্বপূর্ণ বছর! দেশের কোথায় কার ভাগ্য নির্ধারণ হতে চলেছে?

২০২৬ সালে বাংলা-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, যা দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। কোন রাজ্যে কার ভাগ্য নির্ধারণ হবে?

২০২৬-এ বাংলায় ভোটযুদ্ধ, রাজনীতিতে গুরুত্বপূর্ণ বছর! দেশের কোথায় কার ভাগ্য নির্ধারণ হতে চলেছে?

২০২৬ ও দেশে ভোটযুদ্ধ

গার্গী দাস

শেষ আপডেট: 1 January 2026 22:13

দ্য ওয়াল ব্যুরো: একদিকে দিল্লির মসনদ অন্যদিকে বিহারের মতো রাজ্যের ভোট। সঙ্গে আবার এসআইআরের চাপ, সবমিলিয়ে ২০২৫ সাল ভারতের রাজনীতিতে ছিল উত্তেজনাপূর্ণ আর বিতর্কে ভরা। এসবের মাঝে আবার আচমকা উপ-রাষ্ট্রপতি নির্বাচন, রাজনৈতিক চাপানউতরের শেষ নেই। সেই উত্তাপ নিয়েই ২০২৬ শুরু হচ্ছে, যার প্রথম ধাক্কা মহারাষ্ট্রের পুরভোট।

১৫ জানুয়ারি মহারাষ্ট্রে (Maharashtra) হবে পুরসভা নির্বাচন, যার কেন্দ্রে রয়েছে দেশের সবচেয়ে ধনী পুরসভা, বৃহন্মুম্বই পুরনিগম (Brihanmumbai Municipal Corporation বা BMC)। এখান থেকেই শুরু হবে ২০২৬-এর দীর্ঘ ভোট রাজনীতির নতুন অধ্যায়।

মুম্বইয়ে পরিবারই রাজনীতির কেন্দ্রবিন্দু

এই নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন মহায়ুতির (Mahayuti) মুখোমুখি মহা বিকাশ আগাদি (Maha Vikas Aghadi)। কংগ্রেস (Congress), এনসিপি (Nationalist Congress Party) ও শিবসেনার (Shiv Sena) জোট ২০১৯ সালে গড়া হলেও এখন আদর্শগত দ্বন্দ্ব ও পারিবারিক রাজনীতিতে কার্যত ভাঙনের মুখে।

মুম্বইয়ে সবচেয়ে বড় রাজনৈতিক নাটক, ২০ বছরের বিবাদ ভুলে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও রাজ ঠাকরের (Raj Thackeray) পুনর্মিলন। লক্ষ্য একটাই, বাল ঠাকরের (Bal Thackeray) রাজনৈতিক উত্তরাধিকার ফের দখলে আনা। ২০২২ সালের জুনে একনাথ শিন্ডের (Eknath Shinde) বিদ্রোহে যে শিবসেনা ভেঙে পড়েছিল, তার হিসেব এবার পুরভোটে মেটাতে চাইছেন উদ্ধবরা।

পিম্প্রি-চিঞ্চওয়াড়ে একই ছবি। শরদ পাওয়ার (Sharad Pawar) ও অজিত পাওয়ার (Ajit Pawar) ২০২৩ সালের তিক্ত বিচ্ছেদের পর ফের কাছাকাছি আসায় রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

এই সব সমীকরণের ভিড়ে কংগ্রেস আরও কোণঠাসা। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সঙ্গে জোটে দল স্পষ্ট অনিচ্ছুক, বিশেষত ২০২৫ সালের ‘স্ল্যাপগেট’ বিতর্কের পর।

অন্যদিকে বিজেপি আত্মবিশ্বাসী। ২০২৫ সালের পঞ্চায়েত ভোটে শক্ত ফলের পর প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি বিজেপি একাই মহারাষ্ট্র শাসন করতে পারবে? না কি উদ্ধবদের হাতেই যাবে ভার।

বাংলার কঠিন পরীক্ষা

মুম্বইয়ের পর রাজনৈতিক নজর যাবে বাংলায় (West Bengal)। ভোটের বাদ্যি ইতিমধ্যেই বেজে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিজেপির বিরুদ্ধে টানা তিনবার জয় পেয়েছে। বিজেপি জানে, বাংলা দখল করতে হলে মমতাকেই রাজনৈতিকভাবে কোণঠাসা করতে হবে।

দুর্নীতি, সীমান্ত নিরাপত্তা, স্বজনপোষণ ও নারী নিরাপত্তা, এই সব ইস্যুতে বিজেপির আক্রমণের মুখে মমতা নিজেকে তুলে ধরছেন মানুষের অধিকারের রক্ষক হিসেবে, বাংলার নিজের মেয়ে হিসেবে। ওয়াকফ আইন সংশোধন (Waqf Amendment) ও এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ তাঁকে জাতীয় রাজনীতিতে শিরোনামে এনেছে।

এদিকে মাঠ ছাড়তে নারাজ বিজেপি। সম্প্রতি বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ, জানুয়ারিতে আসছেন মোদীও। পাখির চোখ ওই বিধানসভাই। এদিকে ভোটের আগে সক্রিয় বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। এক সময় তাঁর কাঁধে ভর করেই এরাজ্যে আসন জয় করেছে বিজেপি। এবারও সেই ম্যাজিক কাজ করে কি না, সেটাই দেখার।

অসম, তামিলনাড়ু ও কেরলের আলাদা লড়াই

অসমে (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) বিজেপির অন্যতম আক্রমণাত্মক মুখ। তবে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), জাতিগত প্রতিনিধিত্ব এবং উপজাতি সমীকরণে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত।

তামিলনাড়ুতে (Tamil Nadu) বিজেপির লড়াই প্রতীকি হলেও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে অভিনেতা বিজয় (Vijay) ও তাঁর দল 'তামিলগা ভেত্রি কাজাগম' (Tamilaga Vettri Kazhagam)। তিনি ডিএমকে (DMK)-কে ‘রাজনৈতিক শত্রু’ ও বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

কেরলে (Kerala) পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) বাম সরকার টানা তৃতীয় মেয়াদের লক্ষ্যে নামলেও দুর্নীতি ও ফিল্ম ইন্ডাস্ট্রির কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) আক্রমণাত্মক। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রাজ্য নির্বাচনগুলো আলাদা আলাদা লড়াই হলেও মিলিয়ে দেখলে এগুলো ২০২৯ সালের লোকসভা (Lok Sabha) ভোটের প্রস্তুতি পর্ব। বিজেপির লক্ষ্য ক্ষমতা আরও পোক্ত করা, আর বিরোধীদের সামনে প্রশ্ন একটাই, তারা কি আদৌ একসঙ্গে দাঁড়াতে পারবে?


```