Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতা নিয়ে স্মৃতিমেদুর হর্ষ গোয়েঙ্কা! শহরের নানা রূপের ভিডিও টুইট করলেন শিল্পপতি

দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমা কলকাতাকে (Kolkata) ঘিরে মানুষের আবেগ বরাবরই সীমাহীন। কলকাতার ট্রাম থেকে দুর্গাপুজো সব কিছু নিয়েই অন্যরকম আবেগ কাজ করে এই শহরের মানুষদের। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও (Harsh Goenka) এর ব্যতিক্রম নন। ছোট থেকেই কলকাতা

কলকাতা নিয়ে স্মৃতিমেদুর হর্ষ গোয়েঙ্কা! শহরের নানা রূপের ভিডিও টুইট করলেন শিল্পপতি

শেষ আপডেট: 6 April 2023 11:00

দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমা কলকাতাকে (Kolkata) ঘিরে মানুষের আবেগ বরাবরই সীমাহীন। কলকাতার ট্রাম থেকে দুর্গাপুজো সব কিছু নিয়েই অন্যরকম আবেগ কাজ করে এই শহরের মানুষদের। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও (Harsh Goenka) এর ব্যতিক্রম নন।

ছোট থেকেই কলকাতার বাসিন্দা হর্ষ সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকের পর সুইজারল্যান্ডের বিজনেস স্কুলে পড়তে চলে যান। এরপর উল্কার গতিতে শিল্প জগতে তাঁর উত্থানের কথা সকলেরই জানা। তবে বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি যে আজও ভোলেননি তাঁর কলকাতায় কাটানো সময়ের স্মৃতি তা বোঝা গেল তাঁর সাম্প্রতিক টুইটে।

https://twitter.com/hvgoenka/status/1643628769842720776

৫ এপ্রিল কলকাতার একাধিক দৃশ্যের কোলাজ করা একটি ভিডিও টুইটারে পোস্ট করেন হর্ষ। সেই টুইটের ক্যাপশনে তিনি লেখেন কলকাতা শুধু একটি জায়গা নয়, বরং একটি আবেগ। সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস সব মিলিয়েই কলকাতা নিজেই এক নস্টালজিয়া। ২ মিনিট ৩৩ সেকেন্ডের এই ভিডিওতে কলকাতার ট্রাম, দুর্গাপুজো, পার্কস্ট্রীট, সাদাকালো টিভি সহ বহু হারিয়ে যাওয়া জিনিসের ছবি ফুটে উঠেছে।

এই ভিডিও দেখে নস্টালজিয়ায় ডুবেছেন নেটিজেনরাও। অনেকেই কলকাতায় কাটানো শৈশবের স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি, অন্যতম ধনী শিল্পপতি হওয়া সত্ত্বেও নিজের অতীতকে না ভোলার জন্য হর্ষ গোয়েঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে তৎপর রেল, ট্রেনের চাদর বালিশ পরিষ্কার কিনা বলবে কিউআর কোড


```