Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

FRIENDS: টাইমস স্কোয়ারে ফিরল Central Perk কফিহাউস নস্টালজিয়া, নিউ ইয়র্ক এবার আরও 'ফ্রেন্ডলি'

যে ফিকশনাল আড্ডাখানা, কমলা রঙের সোফা এক সময় গোটা প্রজন্মের টেলিভিশন সংস্কৃতিকেই নতুন ভাবে তুলে ধরেছিল, সেটিই এবার বাস্তব রূপ পেল (Friends inspired Cafe New York), তাও আবার বিশ্বের ব্যস্ততম চৌরাস্তার একেবারে কেন্দ্রে।

FRIENDS: টাইমস স্কোয়ারে ফিরল Central Perk কফিহাউস নস্টালজিয়া, নিউ ইয়র্ক এবার আরও 'ফ্রেন্ডলি'

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 December 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: ‘Could this BE any more exciting?’ ঠিক এটাই বলছে নিউইয়র্কবাসী। কারণ নিউ ইয়র্ক (New York) শহর এবার আরও একটু বেশি ‘ফ্রেন্ডলি’। জনপ্রিয় সিটকম Friends-এর সেই আইকনিক কফিশপকে সামনে রেখে তৈরি Central Perk Coffeehouse আনুষ্ঠানিক ভাবে দরজা খুলে দিল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে (Times Square)। Time Out-এর প্রতিবেদন অনুযায়ী, ১২ ডিসেম্বর থেকে চালু হয়েছে এই ক্যাফে। নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় টিভি শো-র অনুরাগীদের কাছে নিঃসন্দেহে এটি এক আবেগঘন মুহূর্ত (Friends inspired cafe Times Square)।

নব্বইয়ের দশকে এই শো (Friends TV Show) ১০টা সিজন নিয়ে এসেছিল। তার জনপ্রিয়তা আজও তুঙ্গে, মজার বিষয় হল, সেই উন্মাদনা একফোঁটাও কমেনি। উল্টে নেটিজেনদের দাবি, এই শো চিরকালীন এবং প্রাসঙ্গিক। তারই প্রমাণ এই ক্যাফে ওপেনিং এবং সেটি ঘিরে মানুষের উত্তেজনা (Central Perk Coffeehouse New York)।

যে ফিকশনাল আড্ডাখানা, কমলা রঙের সোফা এক সময় গোটা প্রজন্মের টেলিভিশন সংস্কৃতিকেই নতুন ভাবে তুলে ধরেছিল, সেটিই এবার বাস্তব রূপ পেল, তাও আবার বিশ্বের ব্যস্ততম চৌরাস্তার একেবারে কেন্দ্রে। উল্লেখযোগ্য বিষয়, এটি কোনও অস্থায়ী পপ-আপ ক্যাফে বা শুধুই থিম-ভিত্তিক আকর্ষণ নয়। সেন্ট্রাল পার্ক কফিহাউস (Central Perk Coffeehouse) এমন একটি কফিশপ, যেখানে মেনু ও ডিজাইনে শো-টির নানা মজার রেফারেন্স রাখা হয়েছে।

‘ফ্রেন্ডস’ সিরিজ থেকে বাস্তবের সেন্ট্রাল পার্ক

২০ নম্বর টাইমস স্কোয়ার - এই তার ঠিকানা। কফিহাউসটিতে আধুনিক ডিজাইনের সঙ্গে ফ্রেন্ডস (Friends)-এর স্মৃতি সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে তুলে ধরেছে। সিরিজের সেটের হুবহু অনুকরণ না করে, এখানে রয়েছে উষ্ণ রঙের ব্যবহার, বড় বড় জানলা ও পরিমিত সাজসজ্জা - যা আসলে আরামদায়ক পরিবেশ তৈরি করেছে।

এই ক্যাফে ডিজাইনের নেপথ্যে বিশেষ আকর্ষণ পপ আর্টিস্ট বার্টন মরিস। Friends সিরিজ জুড়ে যার শিল্পকর্ম দেখা গিয়েছিল, সেই শিল্পীর স্বাক্ষর করা কফি কাপ আর্টওয়ার্ক রাখা হয়েছে কফিশপের কেন্দ্রে। ক্যাফের বাইরের দেওয়ালে রয়েছে বিশাল আকারের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের গ্রাফিক, যা গোটা জায়গাটিকে আরও বেশি নিউ ইয়র্কসুলভ করে তুলেছে।

মেনুতেই লুকিয়ে নস্টালজিয়া

এই ক্যাফের মেনুই আসলে ফ্রেন্ডস (Friends) অনুরাগীদের জন্য সবচেয়ে বড় চমক। পানীয় ও খাবারের নামকরণ করা হয়েছে সিরিজের জনপ্রিয় চরিত্র ও বিখ্যাত মুহূর্তগুলির উপর ভিত্তি করে।

সিগনেচার ড্রিঙ্কস

  • The One with NYC Matcha
  • Chandler’s Chocolate Cold Foam Latte
  • Princess Consuela’s Banana Mocha
  • Oh. My. Gawd! Cold Brew

খাবারের বিশেষ আকর্ষণ

  • Tribbiani Sandwich: সেমোলিনা ব্রেডের মধ্যে বেশি করে প্রসিউটো, সোপ্রেসাটা, ক্যাপিকোলা, কোট্টা, কোপ্পা, প্রোভোলোন চিজ, লেটুস ও জিয়ারদিনিয়েরা - একেবারে জোয়ে (Joey) স্টাইল হিরো-সাইজ স্যান্ডউইচ (Joey style sandwich)
  • Joey’s Meatball Sandwich
  • Rachel’s Green “Side” Salad
  • Weekend at Caesars Salad
  • Mama’s Little Bakery Cheesecake

প্রতিটি আইটেম এমনভাবে তৈরি, যাতে সিরিজের স্মৃতি যেমন জেগে ওঠে, তেমনই খাবারের স্বাদেও কোনও আপস না হয়।

শুধু টিভি থিম নয়, একেবারে আসল কফিশপ

নতুন এই সেন্ট্রাল পার্ক কফিহাউস (Central Perk Coffeehouse) থিমে ভরপুর হলেও, এটি নিছক কোনও টিভি শো-ভিত্তিক প্রদর্শনী নয়। উদ্যোক্তাদের লক্ষ্য, এটিকে একটি এমন এক কফিশপ হিসেবে গড়ে তোলা - যেখানে Friends-এর অনুরাগী, পর্যটক ও স্থানীয় মানুষজন সবাই নিশ্চিন্তে কফিতে চুমুক দিতে পারেন, ভরপেট খাবার খেতে পারেন এবং টেলিভিশনের ইতিহাসের অন্যতম আইকনিক ক্যাফের আবহ উপভোগ করতে পারেন। নিঃসন্দেহে এটি কোনও স্মৃতির জাদুঘরে ঢুকে পড়ার অনুভূতির থেকে কম নয়, এমনটাই বলছেন নেটিজেনরা।


```