আড্ডায় টুকটাক ফ্লার্ট, হাসি–মজায় ভরপুর সন্ধ্যা, আরামদায়ক পরিবেশ, মন বলছে, এ তো সেই মানুষই! মাথায় প্রশ্নও জাগছে। কী করবেন এমন সময়ে?

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 September 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ডেট শেষে মনে হতে পারে, সবকিছুই নিখুঁত! আড্ডায় টুকটাক ফ্লার্ট, হাসি–মজায় ভরপুর সন্ধ্যা, আরামদায়ক পরিবেশ, মন বলছে, এ তো সেই মানুষই! মাথায় প্রশ্নও জাগছে, এবার কি সরাসরি এগনো যায়? না কি একটু সময় নেওয়া ভাল?
মনোবিজ্ঞানীরা বলছেন, তাড়াহুড়ো ঝুঁকিপূর্ণ। দিল্লির ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মালা ভোহরা খান্না ব্যাখ্যা করেন, 'প্রথম ডেট বিভ্রান্তিকর হতে পারে। মানুষ চায় সেরা দিকটা দেখাতে। এতে উদ্দেশ্য অসৎ নয়, বরং স্বাভাবিক প্রবণতা। বাস্তব চরিত্রের সবটুকু একবারে ধরা পড়ে না।'
‘QuackQuack’-এর প্রতিষ্ঠাতা রবি মিত্তলের পর্যবেক্ষণ, 'প্রথম ডেটে অনেকেই অতিরিক্ত সচেতন থাকেন। তবে আগে থেকে দীর্ঘদিন কথা হলে একটা প্রেক্ষাপট তৈরি হয়। তবুও, একবার দেখা করে কাউকে পুরো চিনে ফেলা অসম্ভব।'
ডেটিং অ্যাপ ‘Gleeden’-এর ভারতীয় প্রধান সিবিল শিডেলের মতে, প্রথমেই কমিটমেন্ট দেওয়া সম্পর্ককে ভেঙে দিতে পারে। তাঁর কথায়, 'তাড়াহুড়োয় আসল চরিত্র, অভ্যাস বা জীবনের লক্ষ্য জানা হয় না। প্রথম দিককার উত্তেজনা মিলিয়ে গেলে তখন সম্পর্কটা ভেঙে পড়ার সম্ভাবনা বাড়ে।'
খান্নার মতে, সম্পর্ক টেকসই হয় রসায়নে নয় বরং সামঞ্জস্যে। পরিবার, কেরিয়ার, সন্তান বা স্বাধীনতার মতো বিষয়ে দু’জনের ভাবনার ফারাক বেশি হলে সংঘাত অনিবার্য। মিল থাকলে তা সামাল দেওয়া সহজ, না থাকলে সম্পর্ক বারবার ধাক্কা খায়।
শিডেল যোগ করেন, 'কেমিস্ট্রি আগুন জ্বালায়, কিন্তু সামঞ্জস্যই সেই আগুনকে নিয়ন্ত্রণে রাখে।'
ব্যতিক্রম অবশ্যই আছে। মিত্তলের তথ্য বলছেন, 'প্রথম সপ্তাহেই প্রেমে পড়া মাত্র ১৫ শতাংশ জুটি দীর্ঘমেয়াদি সম্পর্কে টিকে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা বেরিয়েছে ক্ষণস্থায়ী আকর্ষণ হিসেবে।' খান্নার মতে, 'সবকিছু নির্ভর করছে আবেগগত পরিপক্বতার উপর। নিজের আবেগ বোঝা ও সামলানোর ক্ষমতা না থাকলে দ্রুত প্রতিশ্রুতি ভেঙে যায়।'
সঠিক ছন্দ কোনটা?
শিডেলের উপদেশ, 'প্রতিশ্রুতি কখনও ‘ফাস্ট ফুড’ হতে পারে না। প্রথম ডেটের পর সবথেকে জরুরি কাজ একটাই—দ্বিতীয় ডেট ঠিক করা।' সম্পর্কের আগে সময় নিতে হবে। দেখতে হবে, চাপের মুহূর্তে সঙ্গী কেমন প্রতিক্রিয়া দেন, অপরিচিতদের সঙ্গে আচরণ কেমন, ব্যক্তিগত সীমানা মানেন কি না।
কী কী খেয়াল রাখা জরুরি?
অর্থাৎ, প্রথম ডেট দারুণ লাগলেও তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সম্পর্ক টেকসই করতে হলে চাই স্পষ্টতা, ধৈর্য আর সময়। প্রেমের প্রতিশ্রুতি যত ধীরে আসে, ততই দৃঢ় হয়।