Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভেঙে যাক দুদ্দাড়িয়ে, নারায়ণের মতো উদিত হলে চলবে না

কিছু চুমু নতুন বইয়ের মতো, বারবার গন্ধ পেতে ইচ্ছে করে। কিছু চুমু বহু বছর হাত না পড়া পুরনো অ্যালবামের মতো, শুধু স্মৃতি রয়ে যায়।

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভেঙে যাক দুদ্দাড়িয়ে, নারায়ণের মতো উদিত হলে চলবে না

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 13 February 2025 15:37

সৌভিক বন্দ্যোপাধ্যায়

'প্রেম লিখিতেছে গান কোমল আখরে, অধরেতে থরেথরে চুম্বনের খেলা...'

নিঃস্বার্থ ভাললাগা ব্যক্ত করার সহজাত প্রবৃত্তি হোক কিংবা ভালবাসার দখল নিতে অন্যের থেকে শিখে নেওয়া এক পন্থা... চুমুর কোনও বিকল্প আছে বলে জানা নেই। ঠোঁটের আলতো ছোঁয়া বা হামলে পড়া আস্ফালন—এক চুমুতেই তোলপাড় হতে পারে আসমুদ্রহিমাচল। 

কিছু চুমু নতুন বইয়ের মতো, বারবার গন্ধ পেতে ইচ্ছে করে। কিছু চুমু বহু বছর হাত না পড়া পুরনো অ্যালবামের মতো, শুধু স্মৃতি রয়ে যায়। তবে অবহেলিত হলেও, তারাই হাসি ফোটায় অবেলায়, অনটনে। এক কথায়, প্রতিটা চুমুই এক-একটি অনুভূতি। কখনও যা প্রকাশ করা হয় না, আবার কখনও প্রকাশ করার সুযোগ মেলে না। কখনও আবার প্রকাশ করার ইচ্ছা হলেও আটকে যেতে হয়, বেখেয়ালে।

অনুভূতি প্রকাশের অভ্যাসে আরাম আছে। বৃষ্টিতে মাটির গন্ধ পাওয়ার মতো, গরমের বিকেলের আড্ডার মতো, মায়ের আদরের মতো। ঠোঁটের আলতো ছোঁয়ায় দিকভ্রান্ত হওয়া যায়, তবে নতুন দিশাও পাওয়া যায়। একটা চুমুতেই বিদ্রোহ হয়, একটা চুমুই আসক্তি বাড়ায়। সময়ে অসময়ে টোকা মারে বুকের ভিতরের জানলায়। 'অবনী বাড়ি আছে’ কিনা জানতে চায়। শুনতে চায় রবীন্দ্রনাথ। 

চুমুর জন্ম নিয়ে অনেক লেখালেখি রয়েছে। ইতিহাস ঘাঁটতে গেলে হারিয়ে যাওয়ার উপক্রম হবে। তবে চুম্বনের গভীরতা নিয়ে হয়তো কোনও লেখালেখি হয়নি। আসলে অনুভূতিকে অক্ষর হিসেবে ফুটিয়ে তোলা বড্ড কঠিন। কারণ বলে ফেলা শব্দগুলোর থেকে নিশ্চুপ ভাষার ওজন সবসময়ই বেশি। তাই তো যখন বুক ভারী হয়, হাত-পা অবশ হয়, খাবার গিলতে কষ্ট হয়, জলে ডুবে যাওয়ার মতো অনুভূতি হয়, তখন সব তছনছ করে মাথা তুলে শ্বাস নেওয়ার বন্ধু হয়ে উঠতে পারে শ্বাস বন্ধ করা একটা চুমুই! এক ঝটকায় কাছে টেনে চামড়া ছুঁলেই লক্ষ্মীশ্রী হারিয়ে ফেলা হৃদয়টা লক্ষ্মীছাড়া হয়ে উঠতে সময় নেয় না। 

তবে চুমু কি কেবলই ‘স্পর্শ কাতর’? চামড়ার সঙ্গে চামড়া ছুঁয়ে চুম্বনেই কি শুধু আবেগ থাকে? কক্ষনো না। তাই তো তেপান্তরের মাঠের ওপার থেকে যখন স্নেহের ছোঁয়া পাওয়া যায়, তখনই হয়তো ভাললাগা ভালবাসায় পরিণত হয়ে যায়। ভেঙে যায় সমস্ত ব্যারিকেড। যুদ্ধে আর ভয় লাগে না, বন্দুকের গুলি ফুলের পাপড়ি মনে হয়। একটা চুমুই হাতিয়ার হয়ে ওঠে সহস্র বাধা টপকানোর। প্রেমের অঙ্ক মিলে গেলে এক আকাশের চাঁদ দেখা যায় অযুত মাইল দূর থেকেও। 

চুমু আদতে ভালবাসার প্রকাশ। মুখে না বললেও সহজেই তা বুঝিয়ে দেওয়া যায়। তবে নিজেকে নারায়ণ ভেবে উদিত হয়ে নয়, চুমুর আসক্তি থাক ভাললাগার মধ্যেই। দূরে থাকা অপরূপার জন্য উড়ে যাক, ভালবাসার সম্মানে বিদ্রোহী হয়ে উঠুক। স্নেহের মাধুর্যকে আরও গাঢ় করুক। সবরকম রূপে-রসে-গন্ধে-স্পর্শে অনুরণন ছড়িয়ে দিক প্রেমের তারে তারে।

কাউকে অপু ভেবে কোনও অপর্ণা যদি সিগারেটের বাক্সে লিখে রাখে, 'খাবার পরে একটা করে, কথা দিয়েছ', তাহলে সেটা স্নেহচুম্বনের থেকে কম কীসে...


```