Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গল্প হলেও সত্যি, ১০২ বাচ্চা, ৫৭৮ নাতি-নাতনি! এই ব্যক্তিকে চেনেন?

এই বিরাট সংসারের গল্প ভাইরাল নেট দুনিয়ায়।

গল্প হলেও সত্যি, ১০২ বাচ্চা, ৫৭৮ নাতি-নাতনি! এই ব্যক্তিকে চেনেন?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 26 December 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: ১০২টি বাচ্চা, ৫৭৮ নাতি-নাতনি। একজন মানুষের। গল্প হলেও সত্যি! আসলে গল্প নয় এটাই সত্যি। একজন মানুষের ১০২ জন বাচ্চা। তাঁর বয়স এখনও ১০০ ছড়ায়নি। এই বিরাট সংসারের গল্প ভাইরাল নেট দুনিয়ায়। কীভাবে হল ১০২ বাচ্চা!

উগান্ডার মুসা হাসাই কাসেরা। জীবনে ১২ জনকে বিয়ে করেছেন। ১২ জনের থেকেই সন্তান রয়েছে। অংকটা দাঁড়িয়েছে ১০২-তে। ১০২ জন বাচ্চা, যারা বড় হয় বিয়ে করেছেন এবং তাদের তরফে বর্তমানে এই মুসা হাসাইয়ের নাতি-নাতনির সংখ্যা ৫৭৮। ভাবা যায়। 

১০২ জন বাচ্চা, নাম মনে নেই মুসা হাসাইয়ের। খুব বেশি হলে ৪০-৫০ জনকে নামে নামে চেনেন। কিন্তু নিজের সন্তানদেরই সকলের নাম মনে নেই তাঁর। মনে নেই ৫৭৮ জন নাতি পুতির নামও।

তবে নাম মনে রাখার জন্য একটি রেজিস্টার রয়েছে পরিবারে। রেজিস্টারে প্রত্যেকের নাম নথিভুক্ত করা রয়েছে। ভুলে গেলে সেখান থেকে একবার দেখে নেন। এই ১০০ দু'জন বাচ্চা ও ৫৭৮ নাতিপতি নিয়ে আস্ত একটি গ্রাম তৈরি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এমনই মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। 

এই এত জনকে নিয়ে তিনি থাকেন উগান্ডার বুগিজা গ্রামে। জেলা বুথলেজা। বহু সোশ্যাল মিডিয়ার লোকজন তাঁর কাছে গিয়েছেন, ভিডিও করেছেন। বর্তমানে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ১.৩ মিলিয়ন মানুষ শুধুমাত্র শেয়ার করেছেন। এর ভিউয়ের সংখ্যা কোটি কোটি। তবে, সকলে একটা জায়গাতেই এক হচ্ছেন। ১০২ বাচ্চা, ভাবা যায়! 


```