Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডাক্তাররা পারেননি, ইলন মাস্কের এআই চ্যাটবট শনাক্ত করল হাতের ভাঙা হাড়! দাবি রোগিণীর মায়ের

ইলন মাস্কের তৈরি এআই চ্যাটবট ‘গ্রোক’ এক তরুণীর হাতের ভাঙা হাড়কে শনাক্ত করতে পেরেছে। সবচেয়ে অবাক ব্যপার হল চিকিৎসকরা যা অনেকদিন চেষ্টা করেও ধরতে পারেননি।

ডাক্তাররা পারেননি, ইলন মাস্কের এআই চ্যাটবট শনাক্ত করল হাতের ভাঙা হাড়! দাবি রোগিণীর মায়ের

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 January 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের তৈরি এআই চ্যাটবট ‘গ্রোক’ এক তরুণীর হাতের ভাঙা হাড়কে শনাক্ত করতে পেরেছে। সবচেয়ে অবাক ব্যপার হল চিকিৎসকরা যা অনেকদিন চেষ্টা করেও ধরতে পারেননি। সেই কাজই অনায়াসে করে দিল চ্যাটবট। সেই তরুণীর মা গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। 

তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। ভবিষ্যতে এআই যে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এখনই মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারছে এআই চ্যাটবট। 

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর মেয়ে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এরপর তাঁরা ক্লিনিকে যান, যেখানে এক্স-রে করার পর চিকিৎসকরা বলেন, মেয়ের হাতের হাড় ভাঙেনি। কিন্তু মেয়ের হাত ক্রমশ ব্যথা, ঠান্ডা হয়ে যাওয়া এবং আঙুল নাড়াতে সমস্যা হতে শুরু করে। 

চিকিৎসকদের কথায় বিশ্বাস না করে, তিনি গ্রোক চ্যাটবট ব্যবহার করেন। এক্স-রে আপলোড করার পর গ্রোক জানায়, মেয়ের হাতে হাড় ভেঙেছে। যদিও ক্লিনিকের চিকিৎসকরা একে ভুল বলে উড়িয়ে দেন। পরে সেই মহিলা তার মেয়েকে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। তিনি গ্রোকের কথা শুনে বলেন, সময়মতো চিকিৎসা না হলে অস্ত্রোপচার হতে পারত।  

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মতামত ছড়িয়েছে। কেউ বলছেন, 'AI এখানে চিকিৎসকদের চেয়ে ভাল কাজ করেছে।” আবার কেউ সন্দেহ করছেন, 'স্বাস্থ্য নিয়ে কি AI-এর ওপর ভরসা করা উচিত?” তবে অনেকে প্রশংসা করে লিখেছেন, 'যদি AI মেয়েটিকে অস্ত্রোপচার থেকে বাঁচিয়ে থাকে, সেটি ভাল দিক।”  


```