Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

মানসিক চাপ কমায় কুকুররা, বর্তমান পরিস্থিতির নিরিখে ‘ডগ থেরাপি’ চালু করল হায়দরাবাদ বিমানবন্দর

শুক্রবার থেকে সোমবার, সপ্তাহে চারদিন, দিনে প্রায় চার ঘণ্টা করে এরা থাকছে বিমানবন্দরের বিভিন্ন চত্বরে। 

মানসিক চাপ কমায় কুকুররা, বর্তমান পরিস্থিতির নিরিখে ‘ডগ থেরাপি’ চালু করল হায়দরাবাদ বিমানবন্দর

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 2 August 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: ভ্রমণের আগে মানসিক চাপ? কিংবা দীর্ঘ যাত্রার ক্লান্তি? হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সেই টেনশন মুছে দিতে হাজির একদল নরম তুলতুলে সঙ্গী, চারটি প্রশিক্ষিত ‘থেরাপি ডগ’।

বিমানবন্দরের নিয়ামক সংস্থা জিএমআর গ্রুপ সম্প্রতি চালু করেছে এক অভিনব উদ্যোগ, ‘থেরাপি ডগ প্রোগ্রাম’। এই পাইলট প্রকল্পে আপাতত চারটি কুকুর রাখা হয়েছে বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান টার্মিনালে। কুকুরগুলিকে সঙ্গ দিচ্ছেন পেশাদার হ্যান্ডলাররা।

শুক্রবার থেকে সোমবার, সপ্তাহে চারদিন, দিনে প্রায় চার ঘণ্টা করে এরা থাকছে বিমানবন্দরের বিভিন্ন চত্বরে। তবে কারও ইচ্ছের বিরুদ্ধে নয়। কুকুরদের সঙ্গে যোগাযোগ শুধুমাত্র তখনই, যখন যাত্রীরা নিজেরা আগ্রহ দেখান। এতে করে যাত্রীদের আরামবোধ বজায় থাকে, কোনওরকম অস্বস্তিও হয় না।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, এই ধরনের প্রাণীরা মানুষের মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর। যাত্রার আগে বা পরে বেশ কিছু যাত্রী দুশ্চিন্তায় ভোগেন। থেরাপি ডগ তাদের কাছে একরকম মানসিক আরাম দেয়। জিএমআর সূত্রে খবর, 'প্রথম দিন থেকেই যাত্রীদের প্রতিক্রিয়া দারুণ। অনেকে জানিয়েছেন, এই ছোট ছোট কুকুদের দেখে তাঁদের মন ভাল হয়ে গেছে। কেউ কেউ বলছেন, এমন উদ্যোগ যেন সব জায়গায় থাকে।'

এক যাত্রী সংবাদ সংস্থা বলেন, 'বিমান ধরার আগেই মনে হল আমি যেন ভাল থাকার দিকে এক ধাপ এগোলাম। এত সুন্দর ভাবনা, পুরো রিফ্রেশিং। বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম একটি মানবিক উদ্যোগ নেওয়ার জন্য।'

যদিও এই কুকুরদের আচরণ সাধারণত শান্ত, তবুও সঙ্গে থাকছেন প্রশিক্ষিত হ্যান্ডলার, যাঁরা প্রয়োজনে সামলাবেন পরিস্থিতি। নিরাপত্তা এবং পরিষেবার মধ্যে ভারসাম্য রেখে এগোচ্ছে প্রকল্প। আগামিদিনে যাত্রীদের প্রতিক্রিয়া ও লজিস্টিকস বিচার করে এই প্রোগ্রাম আরও বড় পরিসরে চালু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


```