Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানের

ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্বলছে। ভারতীয় সময় শনিবার ভোর রাতে সেখানে বিস্ফোরণ হয়। তাতে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। 

যুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানের

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2025 07:52

দ্য ওয়ার ব্যুরো: ইরানের (Iran) রাজধানী তেহরানের (Teheran) আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্বলছে। ভারতীয় সময় শনিবার ভোর রাতে সেখানে বিস্ফোরণ হয়। তাতে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। শুক্রবার থেকেই ইরানের আকাশপথ অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ আছে।

এদিকে, তেহরানের বিস্ফোরণের কিছু সময় আগে ইজরায়েলের (Israel) উপর ক্ষেপণাস্ত্র হামলা (missile attack) শুরু করেছে ইরান। রাজধানী তেল আবিবকে নিশানা করে অন্তত একশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর। বৃহস্পতিবার মাঝরাতে ইরানের উপর ইজরায়েলের হামলা দিয়ে সংঘাতের শুরু। হামলায় ইরানি সেনার কুড়িজন সেনাকর্তা নিহত হন। তাঁদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও আছেন।

ইজরায়েলি সেনার দাবি, তারা প্রস্তুত ছিল। তাদের বিখ্যাত আয়রণ ডোম আকাশ নিরাপত্তা জাল ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র তেমন ক্ষতি করতে পারেনি। হামলায় একজন মহিলা মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

অনুমান করা হচ্ছে, দুই দেশই তথ্য আড়াল করছে। সরকারিভাবে প্রায় কিছুই বলা হচ্ছে না। বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলিকে স্থানীয় সংবাদমাধ্যমের উপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আল জাজিরা বলেছে, সম্ভবত, ওই মহিলাই প্রথম ইরানের হামলার বলি হন। তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি ইজরায়েলি প্রশাসন।

এদিকে, রাষ্ট্রসংঘের মহসচিব অ্যান্তেনিয় গুতেরেস ইরান ও ইসরায়েয়ের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। উদ্বেগের সঙ্গে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিস্ফোরণ এবং ইরানের পাল্টা জবাবে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছে। সব দেশকেই নিজেদের মতো করে কূটনৈতিক তৎপরতা শুরু করতে আর্জি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইরান হামলা শুরুর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন। বলেছেন, ইরানের হামলা বেশ কয়েকদিন ধরে চলতে পারে। তার আগেই অবশ্য সে দেশের মানুষ পানীয় জল, দুধ, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত করা শুরু করেছে।


```