Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Dog Saliva: পোষা কুকুরের মুখে মুখ ঠেকিয়ে চুমু খান? জানেন কত জীবাণু বাসা বেঁধেছে সেই লালায়?

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির পোষা কুকুরকে (Dog Saliva) আদর করতে কার না ভাল লাগে। তার মাথায় হাত বুলিয়ে, পিঠ চাপড়ে, কোলে তুলে নিয়ে আদর অনেকেই করেন, কেউ কেউ আবার আদুরে সোহাগে কুকুরের মুখে মুখও ঠেকিয়ে ফেলেন। কিন্তু কুকুরকে চুমু খাওয়া কতটা নি

Dog Saliva: পোষা কুকুরের মুখে মুখ ঠেকিয়ে চুমু খান? জানেন কত জীবাণু বাসা বেঁধেছে সেই লালায়?

শেষ আপডেট: 11 April 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির পোষা কুকুরকে (Dog Saliva) আদর করতে কার না ভাল লাগে। তার মাথায় হাত বুলিয়ে, পিঠ চাপড়ে, কোলে তুলে নিয়ে আদর অনেকেই করেন, কেউ কেউ আবার আদুরে সোহাগে কুকুরের মুখে মুখও ঠেকিয়ে ফেলেন। কিন্তু কুকুরকে চুমু খাওয়া কতটা নিরাপদ?

dog saliva

আরও পড়ুন: সকাল থেকেই চড়া রোদ, কড়া গরম, বাঁচতে কী করবেন, কী করবেন না

না, কুকুর পোষা হলে মুখের সামনে মুখ নিয়ে গেলে কামড়ে দেবে না। তবে জিভি বের করে আপনার মুখ কুকুর চেটে (Dog Saliva) দেবেই, এটাই তাদের স্বাভাবিক আচরণ ধর্ম। অনেকেই মনে করেন কুকুরের লালায় কোনও ক্ষতির সম্ভাবনা নেই। প্রচলিত ধারণা আছে, মানুষের মুখের চেয়েও কুকুরের মুখগহ্বর নাকি বেশি পরিষ্কার। কিন্তু কুকুরকে মুখে মুখ ঠেকিয়ে চুমু খাওয়ার আগে কিছুটা সাবধানতা অবলম্বন না করলেই নয়।

dog saliva

মানুষ আর কুকুরের শারীরিক গঠন যেহেতু এক নয়, তাই তাদের রোগের ধরনও আলাদা আলাদা। কুকুরের যে রোগ হয়, মানুষের শরীরে তা হয় না। বা মানুষের শরীরে যে জীবাণু মারণ রোগ বয়ে আনে, সেই একই জীবাণু হয়তো কুকুরের শরীরে কোনও প্রভাব ফেলতেই পারে না। ঠিক সেই কারণেই কুকুরের লালায় বাস করা জীবাণু নিয়ে অনেকেই খুব একটা মাথা ঘামান না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অবজ্ঞার দিন শেষ।

dog saliva

ক্যাপনোসাইটোফাগা ক্যানিমরসাস। কুকুরের লালায় থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলির মধ্যে অন্যতম এটাই। মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া থাকে না, এটা প্রবেশ করলে মারাত্মক কোনও রোগ ডেকে আনতে পারে যে কোনও মুহূর্তেই।

কুকুরের মুখের সংস্পর্শে আসার আগে অবশ্যই মাথায় রাখা দরকার তারা যেখানে সেখানে মুখ দেয়। রাস্তাঘাটের যে কোনও পরিষ্কার বা অপরিষ্কার জিনিসে মুখ ঠেকিয়ে তারা গন্ধ শোঁকে, খাবারের কিছু পেলে তা চেটেও দেখে বৈকি। মানুষের মতো দাঁত মেজে, কুলকুচি করে নিয়মিত দাঁত পরিষ্কার রাখাও হয়ে ওঠে না চারপেয়দের। ফলে কুকুর যতই পোষ মানুক, তাদের মুখে অজস্র জীবাণু বাসা বেঁধে থাকে। সেই মুখে মুখ দিয়ে আদর করা মানুষের পক্ষে একেবারেই নিরাপদ নয়। তাৎক্ষিণক না হলেও ভবিষ্যতে তা ডেকে আনতে পারে বড়সড় কোনও বিপদ।


```