Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডুবে যাচ্ছিল 'বন্ধু', বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল এক কুকুর! ভিডিও দেখে চোখে জল সকলের

দ্য ওয়াল ব্যুরো: এখনকার অন্যতম বিনোদনের মাধ্যম নানারকম সোশ্যাল মিডিয়া। আনন্দের হোক বা দুঃখের, হাসির হোক বা মনোবল বাড়ানোর-- নানারকম ভিডিও সর্বদা সেখানে ট্রেন্ডিং। এবার তেমনই এক ভাইরাল ভিডিওয় দেখা গেল, একটি বিড়াল কুয়োর মত জায়গায় পরে গি

ডুবে যাচ্ছিল 'বন্ধু', বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল এক কুকুর! ভিডিও দেখে চোখে জল সকলের

শেষ আপডেট: 2 March 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো: এখনকার অন্যতম বিনোদনের মাধ্যম নানারকম সোশ্যাল মিডিয়া। আনন্দের হোক বা দুঃখের, হাসির হোক বা মনোবল বাড়ানোর-- নানারকম ভিডিও সর্বদা সেখানে ট্রেন্ডিং। এবার তেমনই এক ভাইরাল ভিডিওয় দেখা গেল, একটি বিড়াল কুয়োর মত জায়গায় পরে গিয়ে ভয়ে কুঁকড়ে গিয়েছে। হঠাৎই বাড়ির এক পোষ্য কুকুর এসে ঝাঁপিয়ে পড়ল (Dog dives) সেই কুয়োয়। তার পরে পিঠের উপরে বিড়ালটিকে চাপিয়ে শুকনো ডাঙায় নিয়ে গেল সে।

দেখুন ভিডিও -

https://twitter.com/Gabriele_Corno/status/1630856660355895296

গ্যাব্রিয়েল কর্ণ নামের এক টুইটারিয়ান ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। গ্যাব্রিয়েল লেখেন, 'বিপদে পড়া বন্ধু বিড়ালকে বাঁচাতে ঝাঁপ কুকুরের।' ভিডিওয় দেখা যাচ্ছে, বিড়ালটি জলে পড়ে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে আপ্রাণ চেষ্টা করছে ডাঙায় ওঠার এবং বারবারই ব্যর্থ হচ্ছে। এমন সময়েই একটি কুকুর এসে প্রথমে তাকে উপর থেকেই ডাঙায় তোলার চেষ্টা করে। কিন্তু সফল না হওয়ায় নিজেই নেমে যায় জলে। পিঠে করে তুলে আনে বিড়ালটিকে।

এই ভিডিও দেখে প্রশংসার (praiseworthy) ঝড় বয়ে গেলেও, অনেকেই আবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিডিও না করে লোকটি তো সাহায্য করতে পারতেন বিড়ালটিকে। কেউ আবার বিড়ালের ওপর রাগ দেখিয়ে বলেন, কুকুররা সবসময়ই সুন্দর।

বসন্তকে স্বাগত, দুর্গাপুর মহাবিদ্যালয়ের রাস্তা ভরে গেল রঙিন আলপনায়


```