Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'এক বছর ধরে খাচ্ছিলাম!' রোগীর পেট থেকে ৬২টা স্টিলের চামচ বের করলেন চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো: পেটে তীব্র যন্ত্রণা (Stomach pain) নিয়ে হাসপাতালে এসেছিলেন রোগী। এটা সেটা পরীক্ষার পর এক্স-রে রিপোর্ট হাতে পেতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের (doctors)। রোগীর পাকস্থলীতে জমে রয়েছে ৬২টি (62) স্টিলের চামচ (steel spoons)! উত্তর

'এক বছর ধরে খাচ্ছিলাম!' রোগীর পেট থেকে ৬২টা স্টিলের চামচ বের করলেন চিকিৎসক

শেষ আপডেট: 29 September 2022 11:15

দ্য ওয়াল ব্যুরো: পেটে তীব্র যন্ত্রণা (Stomach pain) নিয়ে হাসপাতালে এসেছিলেন রোগী। এটা সেটা পরীক্ষার পর এক্স-রে রিপোর্ট হাতে পেতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের (doctors)। রোগীর পাকস্থলীতে জমে রয়েছে ৬২টি (62) স্টিলের চামচ (steel spoons)!

উত্তরপ্রদেশের (UP) মুজফ্ফরনগরের (Muzaffarnagar) বাসিন্দা ৩২ বছর বয়সি বিজয় পেটে ব্যথার চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। চিকিসকরা তাঁকে পরীক্ষা করে দেখে অবাক হয়ে যান। বিজয়ের পাকস্থলীতে অজস্র স্টিলের চামচ খুঁজে পান তাঁরা। দেরি না করে তাঁরা ওই যুবকের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। ২ ঘন্টাব্যাপী অস্ত্রোপচারের পর বিজয়ের পেট থেকে ৬২টি স্টিলের চামচ বের করেন তাঁরা। এরপর তাঁরা বিজয়কে জিজ্ঞেস করেন, তিনি ওই চামচগুলি খেয়েছিলেন কিনা। এর উত্তরে বিনয় জানান, হ্যাঁ, তিনিই সবকটি চামচ খেয়েছেন। বিজয় আরও জানান, গত এক বছর ধরেই নিয়মিত চামচ খেয়ে যাচ্ছেন তিনি।

চিকিৎসক রাকেশ খুরানা জানিয়েছেন, বুধবার অস্ত্রোপচারের পর ওই যুবককে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, ওই যুবক এক ধরনের মানসিক রোগাক্রান্ত। সেই অসুখ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক খুরানা।

এর আগে ২০১৯ সালে হিমাচলপ্রদেশের মান্ডি জেলার বাসিন্দা ৩৫ বছর বয়সি এক যুবকের পেট থেকে ৮টি চামচ, ২টি স্ক্রু ড্রাইভার, ২টি দাঁত মাজার ব্রাশ, একটি সবজি কাটার ছুরি এবং একটি দরজার হাতল বের করেছিলেন চিকিৎসকরা। হাসপাতালে এসে ওই যুবক দাবি করেছিলেন, তাঁর পেটে নাকি ব্রণ হয়েছে। ৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর ওই ব্যক্তির পাকস্থলী থেকে সফলভাবেই সমস্ত জিনিস বের করতে পেরেছিলেন শ্রী লাল বাহাদুর শাস্ত্রী গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অভিজ্ঞ চিকিৎসদের একটি দল।


```