
শেষ আপডেট: 18 September 2022 13:28
দ্য ওয়াল ব্যুরো: বিচিত্র জিনিস গিলে ফেলার 'নেশা' থাকে অনেকেরই, যেগুলোর মধ্যে বেশিরভাগই আদৌ খাদ্যবস্তু নয়। কিন্তু সম্প্রতি এক মহিলা এমন জিনিস গিলে ফেলেছেন (swallowed), যা দেখে হতবাক চিকিৎসকরাও (doctors)! আয়ারল্যান্ডের (Ireland)এক মহিলার পেট থেকে অস্ত্রোপচার করে 'ব্যাটারি' (batteries) বের করেছেন চিকিৎসকরা, তাও একটা দুটো নয়, একসঙ্গে ৫৫টা!
জানা গেছে, প্রবল পেট ব্যথা নিয়ে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি হাসপাতালে এসেছিলেন ৬৬ বছর বয়সি এক মহিলা। স্ক্যান করে দেখা যায়, তাঁর পেটে জমে রয়েছে অন্তত ৫৫টি এএ এবং এএএ ব্যাটারি! এক্স-রে রিপোর্ট দেখে হতবাক হয়ে পড়েন চিকিৎসকরা। জানা যায়, স্বেচ্ছায় নিজের ক্ষতি করার উদ্দেশ্যেই ব্যাটারিগুলো গিলে ফেলেছিলেন ওই মহিলা।
প্রাথমিকভাবে চিকিৎসকরা ভেবেছিলেন, মলের সঙ্গে স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে যাবে ব্যাটারিগুলি। কিন্তু এক সপ্তাহ পর দেখা যায়, মাত্র ৫টি ব্যাটারি বের হয়েছে। বাকিগুলি মহিলার পাকস্থলী এবং অন্ত্রে জমে রয়ে গেছে। শুধু তাই নয় সেগুলির ওজনের কারণে পাকস্থলী ঝুলে পিউবিক হাড়ের কাছে নেমে এসেছে। উপায়ন্তর না দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
প্রাথমিকভাবে মহিলার পাকস্থলীতে ফুটো করে ৪৬টি ব্যাটারি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। অন্য ব্যাটারিগুলি, যেগুলি বৃহদান্ত্রে আটকে ছিল, সেগুলিকে বিশেষ পদ্ধতিতে মলাশয়ে নিয়ে আসা হয়। তারপর পাউডার দিয়ে সেগুলিকে বের করে আনা হয়। এই পদ্ধতিতে আরও ৯টি ব্যাটারি বের করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই ঘটনা অত্যন্ত বিরল। এর আগে অনেকেই বিভিন্ন জিনিস গিলে ফেলে থাকলেও একসঙ্গে ৫৫টি ব্যাটারি, তাও আবার এএ এবং এএএ সাইজের, চিকিৎসাশাস্ত্রের ইতিহাসের এই ঘটনা প্রথমবার ঘটল বলেই জানিয়েছেন। তবে অস্ত্রোপচারের পর ওই মহিলা আপাতত সুস্থই আছেন বলে জানিয়েছেন তাঁরা।
খুন করে পালিয়েছিল, ২৫ বছর পর নৃশংস খুনিকে গ্রেফতার করল পুলিশ! কীভাবে