Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডিজিট্যাল জপমালা দেখেছেন? প্রযুক্তির যুগে 'স্মার্ট' আধ্যাত্মচিন্তার পদ্ধতিও, ভিডিও ভাইরাল 

ডিজিট্যাল জপমালা দেখেছেন? প্রযুক্তির যুগে 'স্মার্ট' আধ্যাত্মচিন্তার পদ্ধতিও, ভিডিও ভাইরাল 

শেষ আপডেট: 5 December 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ি হোক বা মোবাইল, আজকাল মানুষের পাশাপাশি 'স্মার্ট' হয়ে উঠছে গ্যাজেটসও। যন্ত্রসভ্যতার যুগে মানুষের কায়িক শ্রম কমিয়েছে মেশিন, বহুক্ষেত্রেই মানসিক ভাবনার ভারও লাঘব করেছে। সেই তালিকাতেই নতুন সংযোজন স্মার্ট জপমালা। 

শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। সম্প্রতি ইন্টারনেটে তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, এক ব্যক্তি পাহাড়ের কোলে দাঁড়িয়ে জপ করছেন। কিন্তু সেই জপমালার চেহারা দেখে বোঝা মুশকিল। সেটি দেখতে একেবারেই মালার মতো নয়। বরং মোবাইলের মাপের যন্ত্রটিতে রয়েছে জপমালার পুঁতির মতো দেখতে কয়েকটি ছোট বল। সেগুলি ঘুরিয়ে ঘুরিয়েই জপ করা যাবে। 

মজার বিষয় হল, সাধারণ জপমালার ক্ষেত্রে যেমন আঙুল দিয়ে গুনতে হয় ১০৮টি পুঁতি, ডিজিট্যাল স্মার্ট জপমালা সেই পরিশ্রম লাঘব করে দিয়েছে। এতে রয়েছে ছোট্ট একটি স্ক্রিন, পুঁতিতে আঙুল দিয়ে ঘোরানোর সঙ্গে সঙ্গেই তাতে ফুটে উঠবে রিডিং, যা থেকে জানা যাবে, কতগুলি পুঁতি ঘোরানো হয়েছে। 

স্মার্ট জপমালা দেখে স্বাভাবিকভাবেই নেটিজেনরা অবাক। এর আগে ডিজিট্যাল থার্মোমিটার দেখা গেছে, যেখানে পারদ কতটা চড়েছে, তা সরাসরি ফুটে উঠত স্ক্রিনে। তবে জপমালার ক্ষেত্রে সেই ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। সাধারণত আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ রুদ্রাক্ষ কিংবা পুঁতির মালা হাতে জপ করেন। সেক্ষেত্রে ঈশ্বরচিন্তা করার পাশাপাশি মনোসংযোগের চর্চাও হয় বটে। নিবিষ্ট চিত্তে ১০৮টি পুঁতি গুনতে গুনতেই একাগ্রতা বাড়ে। নতুন ডিজিট্যাল জপমালায় যেহেতু গোনার ব্যাপারটাই নেই, তাই মনোসংযোগের অভ্যাস কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

হর্ষ গোয়েঙ্কা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৩০ সেকেন্ডের ছোট্ট ভিডিওটি। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। তা থেকে যদিও স্পষ্ট নয়, কোথায় পাওয়া যাচ্ছে এই জপমালা। তবে অনেকেই যে তা কিনতে আগ্রহী, তা পোস্টের কমেন্ট সেকশন থেকেই স্পষ্ট। 


```