Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

কর্মচারীদের ৭০ কোটি টাকা বোনাস দিল এই কোম্পানি, লুটে নিতে বলল ১৫ মিনিটে

টাকা দিয়ে কর্মীদের খুশি করল চিনের একটি ক্রেন কোম্পানি। ৭০ কোটি টাকা দেওয়া হল বোনাস হিসেবে।

কর্মচারীদের ৭০ কোটি টাকা বোনাস দিল এই কোম্পানি, লুটে নিতে বলল ১৫ মিনিটে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 30 January 2025 21:23

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে কর্মচারীদের বোনাস দেয় অনেক সংস্থাই। কেউ এক মাসের বেতন বেশি দেয় তো কেউ নির্ধারিত কোনও অঙ্কের বোনাস দিয়ে থাকে। কিন্তু চিনে নতুন বছরে একদম অভিনব কায়দায় বোনাস দিল একটি ক্রেনের কোম্পানি। টেবিলে ছড়িয়ে দেওয়া হল টাকা। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

টাকা কে না চায়। পরিশ্রমের অর্ধেকই তো টাকার জন্য। টাকা দিয়েই তাই কর্মীদের খুশি করল চিনের একটি ক্রেন কোম্পানি। ৭০ কোটি টাকা বোনাস হিসেবে দেওয়া হল। চিনে নতুন বছর উদযাপনে ওই সংস্থার পদক্ষেপের প্রশংসায় নেটিজেনরা।

কীভাবে দেওয়া হল ৭০ কোটি? 

৭০ কোটি কারও অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চেক হিসেবে দেওয়া হয়েছে এমন না। একটি টেবিলে সাজিয়ে দেওয়া হয় ক্যাশ। সেখান থেকে তুলে নিতে হবে একে একে। যে যত পারবেন টাকা তুলে নেবেন এমন নয়। এক্ষেত্রে একটি নিয়ম রাখা হয়। 

এই নিয়মেই রয়েছে অভিনবত্ব। যে যত টাকা গুনে তুলতে পারবেন, তত টাকা তাঁর। ১৫ মিনিট দেওয়া হয় সকলকে। 

হেনান মাইনিং ক্রেন কোম্পানির এই বোনাসের খেলায় এক কর্মী ১২.০৭ লক্ষ টাকা পান। 

ভিডিওটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে ইতিমধ্যে। অনেকেই কোম্পানিটির প্রশংসা করেন। এমন কোম্পানিতে আগামীদিনে চাকরি করার আশা প্রকাশও করেন।  

চিনের বেশ কিছু রিপোর্ট বলছে, এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালেও এমন বোনাস দিয়েছিল কোম্পানিটি। সেসময়ও শিরোনামে উঠেছিল তারা। 


```