Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দিব্যি খেয়ে ফেলা যায় এই সিন্দুক, তাতেই থরে থরে লুকোনো 'সোনার বার!' ব্যাপারটা কী!

দ্য ওয়াল ব্যুরো: আস্ত একটা সিন্দুক (Safe)। দেখতে ছোটখাটো হলে কী হবে, তার ভিতরেই নিশ্চিন্তে গচ্ছিত রাখতে পারবেন সোনার বার (Golden Bars)। আর একটা সুবিধাও আছে। মাঝরাত্রে খিদে পেলে টুক করে কামড়ে খেয়ে ফেলতে পারবেন এই সিন্দুক, এমনকি ভিতরে রাখা স

দিব্যি খেয়ে ফেলা যায় এই সিন্দুক, তাতেই থরে থরে লুকোনো 'সোনার বার!' ব্যাপারটা কী!

শেষ আপডেট: 7 August 2022 13:01

দ্য ওয়াল ব্যুরো: আস্ত একটা সিন্দুক (Safe)। দেখতে ছোটখাটো হলে কী হবে, তার ভিতরেই নিশ্চিন্তে গচ্ছিত রাখতে পারবেন সোনার বার (Golden Bars)। আর একটা সুবিধাও আছে। মাঝরাত্রে খিদে পেলে টুক করে কামড়ে খেয়ে ফেলতে পারবেন এই সিন্দুক, এমনকি ভিতরে রাখা সোনাদানাও!

ভাবছেন, তা কী করে সম্ভব? আসলে এমন অসম্ভবকে সম্ভব করে দেখানোই তো কাজ পেস্ট্রি শেফ (Patry Chef) আমোরি গিচোনের (Amaury Guchion)। দুর্দান্ত সব কেক-পেস্ট্রি বানিয়ে তাক লাগিয়ে দিতে ওস্তাদ এই রন্ধনশিল্পী। উপরে বলা সিন্দুকখানা তাঁরই বানানো, পুরোটাই চকলেট (Chocolate) দিয়ে! এমনকি, সিন্দুকের ভিতরে থাকা সোনার বারগুলিও আসলে আমোরির নিপুন হাতে বানানো চকলেট বার, যা দেখলে সোনার বার বলে ভুল হওয়াটাই স্বাভাবিক!

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই সিন্দুক তৈরির বিস্তারিত ভিডিও পোস্ট করেছেন আমোরি। তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বেস বানানোর পর একে একে তৈরি হল চার ধারের দেওয়াল, মাথার ছাদ, পুরোটাই চকলেট দিয়ে। তারপর চকলেট দিয়েই দক্ষ ইঞ্জিনিয়ারের মতোই আমোরি বানিয়ে ফেললেন সিন্দুকের কলকবজা। জায়গা মতো সেসব ফিট করার পর জুড়ে গেল দরজাও। সব শেষে পড়ল ঝকঝকে রুপোলি রঙের পোঁচ।

সিন্দুকের কাজ শেষ। এবার তৈরি হবে সোনার বিস্কুট। মোল্ডের মধ্যে গাঢ় ক্যারামেল আর গলানো চকলেট জমিয়ে সবশেষে সোনালি রঙের পোঁচ পড়তেই রেডি চোখ ধাঁধানো সোনার বার। সিন্দুকের মধ্যে সেগুলো ঢুকিয়ে নিজেই দেখিয়ে দিলেন আমোরি। ইন্সটায় সম্পূর্ণ পদ্ধতি পোস্ট করে তিনি লিখেছেন, 'চকলেটের সিন্দুক। ছোট্ট সোনার বারগুলোও দারুণ! ওগুলোকে সিন্দুকে চাবি দিয়ে রাখাই ভাল।'

এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। নেটিজেনরা প্রশংসার বন্যায় ভরিয়ে দিয়েছেন সুইস-ফরাসি শেফ আমোরিকে। কেক-পেস্ট্রি বানানোয় তাঁর দক্ষতা দেখে সরাসরি তাঁকে 'সৃজনশীলতার ঈশ্বর' আখ্যা দিয়েছেন এক নেটিজেন।

মানালির জেল খুব ঠাণ্ডা! পর্যটকদের সাবধান করল কুলু পুলিশ, ব্যাপারটা কী!


```