Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বিশ্বে প্রথম চিকুনগুনিয়া ভ্যাকসিন আসছে বাজারে, মানুষের শরীরে ট্রায়াল সফল

প্রতি বছর বর্ষা এলেই চিকুনগুনিয়ার উৎপাত বাড়ে। এবারে এই রোগ নিয়ে চিন্তার দিন শেষ হল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

বিশ্বে প্রথম চিকুনগুনিয়া ভ্যাকসিন আসছে বাজারে, মানুষের শরীরে ট্রায়াল সফল

শেষ আপডেট: 10 November 2023 13:59

দ্য ওয়াল ব্যুরো: মশাবাহিত রোগগুলির মধ্যে ডেঙ্গি, জাপানি এনসেফ্যালাইটিসের পরে যে রোগটি নিয়ে চিন্তা সবচেয়ে বেশি তা হল চিকুনগুনিয়া। এই রোগ গোড়ায় ধরা যায় না, ফলে চিকিৎসাতেও দেরি হয়। পশ্চিমবঙ্গ ও বিহারে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব খুব বেশি। প্রতি বছর বর্ষা এলেই চিকুনগুনিয়ার উৎপাত বাড়ে। এবারে এই রোগ নিয়ে চিন্তার দিন শেষ হল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। বিশ্বে প্রথম চিকুনগুনিয়ার ভ্যাকসিন আসছে বাজারে।

 চিকুনগুনিয়ার প্রথম টিকাকে অনুমোদন দিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বিশ্বের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’ দাবি করেছে, মানুষের শরীরে চিকুনগুনিয়ার ভ্যাকসিন খুব ভাল কাজ করেছে। ২৮ জনের উপর ক্লিনিকাল ট্রায়াল হয়েছিল। দেখা গেছে ভ্যাকসিন ৯৮.৯ শতাংশ কার্যকরী হয়েছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে এই সাফল্য এসেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

চিকুনগুনিয়ার ভ্যাকসিন তৈরি করেছে ইউরোপের ভালনেভা সংস্থা। মার্কিন এফডিএ জানিয়েছে, ১৮ বছর ও তার বেশি বয়সিদের জন্যই এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে।  

 ১৯৫২-তে আফ্রিকার মোজাম্বিক ও তানজানিয়ার সীমান্তে মাকোন্ডে নতুন ভাইরাসের খোঁজ মিলেছিল। স্থানীয় জনজাতির ভাষায় নাম ‘চিকুনগুনিয়া’। মূল শব্দ ‘কুনগুনিয়ালা’। অর্থ ‘যা বেঁকে যায়’। তা থেকেই ভাইরাসটির নাম হয়েছে চিকুনগুনিয়া। কারণ, এই জ্বর হলে রোগী সোজা হয়ে হাঁটতে পারে না। হাঁটতে হয় খুঁড়িয়ে, লেংচে।

চিকুনগুনিয়া হলে দুই থেকে পাঁচদিন পর্যন্ত জ্বর থাকবে, সঙ্গে দুর্বলতা। ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠতে পারে। এর সঙ্গে থাকবে গাঁটে গাঁটে ব্যাথা। মাথা ব্যাথাও এই রোগের লক্ষণ। এই ব্যাথা এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত থাকতে পারে। কোনও কোনও ক্ষেত্রে এই রোগ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এই রোগের আরও একটা বিশেষত্ব আছে। জ্বরের সঙ্গে রোগীর (বিশেষত মেয়েদের) নাক আর গালের দু’পাশ লাল হয়ে যায়। হেমারেজিক ডেঙ্গির ক্ষেত্রেও কিন্তু জ্বরের সঙ্গে সঙ্গে মুখ লাল হয় না। হয় জ্বরের কিছু দিন বাদে, যখন ‘হেমারেজিক ম্যানিফেস্টেশন’ শুরু হয়। চিকুনগুনিয়ায় মুখ লাল হয়ে মুখে র‌্যাশ দেখা যায়।

চিকুনগুনিয়াকে অনেক সময়েই ডাক্তাররা ডেঙ্গি ভেবে ভুল করেন। ‘আরবোভাইরাল’ জ্বরের লক্ষণ দেখলেই ডাক্তাররা ডেঙ্গির এনএস১ বা আইজিএম এলাইজা করতে বলেন ডাক্তাররা। পরে যখন দেখা যায়, রোগী প্রচণ্ড গাঁটের ব্যথায় কষ্ট পাচ্ছে, তখন ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। ফলে রোগ তো কমেই না, তলে তলে বাড়তে থাকে। পেশি-হাড়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়। হাঁটতে কষ্ট হয় রোগীর। চিকুনগুনিয়া আইজিএম এলাইজা খুব কম হাসপাতালেই হয়। তাই এই রোগের টিকা আনারই চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। এই টিকা সার্বিকভাবে সফল হলে মশাবাহিত এই রোগের প্রকোপ অনেক কমে যাবে বলেই আশা করা হচ্ছে।


```