
শেষ আপডেট: 18 November 2022 12:40
দ্য ওয়াল ব্যুরো: পরিবেশকর্মী এবং বিজ্ঞানীদের হাজার সতর্কতা স্বত্বেও দিনের পর দিন বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার। শুধু মানুষই নয়, সেই প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে বন্যপ্রাণীরাও। সম্প্রতি আইএএস অফিসার সুপ্রিয়া সাহু (IAS Supriya Sahoo) একটি ভিডিও শেয়ার করেছেন নেটমাধ্যমে, যাতে এই প্লাস্টিক দূষণের (plastic pollution) ভয়াবহ রূপ ধরা পড়েছে।
শুক্রবার সকালে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন সুপ্রিয়া। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার দাঁতাল হাতি। তারপর মাটিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ শুঁড়ে করে মুখে পুরতে দেখা যায় হাতিটিকে (Elephant Chewing Plastic)। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সুপ্রিয়া লিখেছেন, 'যখন মানুষ প্লাস্টিকের দাস হয়ে যায়, তখন তার মূল্য দিতে হয় বন্যপ্রাণীদের। অভাবনীয় মর্মান্তিক দৃশ্য।'
https://twitter.com/supriyasahuias/status/1593460747908317184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593460747908317184%7Ctwgr%5E863db6a1fbb08620d3c9b1cd8529dea364b94deb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fbureaucrat-shares-disheartening-video-of-elephant-chewing-plastic-internet-calls-for-action-3532620
শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। নেটিজেনরা ঘটনাটিকে 'হৃদয়বিদারক' বলে আখ্যা দিয়েছেন। একজন লিখেছেন, 'অত্যন্ত দুঃখজনক। প্লাস্টিক ব্যবহারের জন্য জরিমানা ধার্য করা উচিত।'
'ভয়ঙ্কর!', মন্তব্য অন্য একজনের।
তৃতীয় একজনের দাবি, মানুষের সাধারণ বোধ বুদ্ধি যে ক্রমশ লোক পাচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ। অন্য একজন লিখেছেন 'প্রকৃতির বিষয়ে আমরা যথেষ্টই অসংবেদনশীল। আমরা বুঝি না, প্রতিদিন ঠিক কতটা ক্ষতি আমরা করে চলেছি।'
ভিডিওটি দেখার পর নেটনাগরিকদের অনেকেই বন দফতরকে দেশে প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছেন। 'যদি সরকার সমস্ত রকমের প্লাস্টিক ব্যাগ এবং বোতল দেশজুড়ে নিষিদ্ধ করে দেয়, এবং সরকারি আধিকারিকরা ঘুষ না নিয়ে সেটা সঠিকভাবে পালন করেন, তাহলে ১০০ শতাংশ নিশ্চিতভাবেই বলা যায় প্রাণীদের এই ধরনের ক্ষতি হওয়ার ঘটনা ঘটবে না,' মন্তব্য এক নেটিজেনের।
প্রসঙ্গত, গত জুলাই মাস থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। স্ট্র,সিগারেটের প্যাকেট, কাটলারি, প্যাকেট, ইয়ারবাড ছাড়াও আইসক্রিম,ক্যান্ডি এবং বেলুনে ব্যবহার করার জন্য প্লাস্টিকের কাঠি নিষিদ্ধ করেছে সরকার।
বোলপুরে স্বাস্থ্যকেন্দ্রে হইহই করে চলছে পিকনিক! চক্ষু বিভাগে ডাক্তার নেই, ফিরে যাচ্ছেন রোগীরা