
শেষ আপডেট: 29 July 2023 15:34
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে মানেই আনন্দানুষ্ঠান। হইচই, হাসি-ঠাট্টা, গান-বাজনা, খাওয়া-দাওয়া, সাজগোজ, সব মিলিয়েই জমজমাট ব্যাপার। আগেরকার দিনে আত্মীয়-পরিজনের সংখ্যা বেশি থাকায় বাড়িতে বিয়ে লাগলেই আনন্দে মেতে উঠতেন লোকজন। তবে এখন বিয়ের তথাকথিত নিয়ম আচার অনুষ্ঠানের বাইরে গিয়ে অনেক যুগল ভিন্নভাবে উদযাপন করেন জীবনের এই বিশেষ দিনটি। তাই বলে বিয়ের দিন অ্যাডভেঞ্চার? তাও আবার পাহাড় থেকে ঝাঁপ (Bride Groom skydiving)!
তা আবার হয় নাকি? কিন্তু হয়েছে তো! আর শুধু নিজেরা নয়, 'অন্যরকম' ভাবে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে নিমন্ত্রিতদের নিয়েই খাড়া পাহাড়ের চূড়া থেকে স্কাই ডাইভিং করেছেন বর-কনে! সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (wedding viral video)।
জানা গেছে, তাঁরা একটি খাড়া পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে বৈবাহিক গাঁটছড়া বাঁধেন। তারপরেই নতুন জীবনে প্রবেশকে স্মরণীয় করে রাখতে হাতে হাত ধরে পাহাড়ের কিনারা থেকে ঝাঁপ দেন নবদম্পতি। যদিও উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েই এই কাজ করেছেন তাঁরা।
শুধু তাঁরাই নন, পিঠে প্যারাস্যুট বেঁধে স্কাই ডাইভিংয়ে যোগ দেন বিয়েতে আসা অতিথিরাও। তাদেরই মধ্যে কেউ ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। ইনস্টাগ্রামের সেই পোস্ট দেখে তাজ্জব নেটিজেনরা। কেউ কেউ যেমন এহেন উদযাপন দেখে হতভম্ব, তেমন অনেকেই আবার যুগলের কীর্তিকলাপ (wedding adventure) দেখে উত্তেজনায় টগবগ করে ফুটছেন। তাঁরা নিজের বিয়েতেও এমনই 'অ্যাডভেঞ্চার' করতে উৎসাহী বলে জানিয়েছেন।
নবদম্পতিকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে একজন লিখেছেন, 'বাপরে! আমি তো নিজের বিয়েতে এরকম করতে চাই। কিন্তু ভয়ও লাগছে।'
'ওদের দেখে তো আমারও ইচ্ছা করছে এরকম কিছু করি!' মন্তব্য দ্বিতীয় জনের।
'ওরে বাবা! ভিডিও দেখতে বসে তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল!' লিখেছেন তৃতীয়জন।
চতুর্থজন অবশ্য বিয়েতে এরকম কীর্তিকলাপ মোটেও পছন্দ করেননি। 'এটা অত্যন্ত বাড়াবাড়ি!' দাবি তাঁর।
দেখুন সেই ভিডিও:
রাহুল না প্রিয়ঙ্কা, কে বেশি দুষ্টু ছিল ছোটবেলায়! হরিয়ানার মহিলা কৃষকদের আড্ডায় কী বললেন প্রিয়ঙ্কা