Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রৌঢ়ের মলদ্বারে আটকে ১৬ ইঞ্চির লাউ! এক্স রে রিপোর্ট দেখে অবাক চিকিৎসকেরা, এরপর যা হল...

এক্স রে-তে দেখা যায়, তাঁর মলদ্বারে একটি ১৬ ইঞ্চির লাউ ঢুকে রয়েছে।

প্রৌঢ়ের মলদ্বারে আটকে ১৬ ইঞ্চির লাউ! এক্স রে রিপোর্ট দেখে অবাক চিকিৎসকেরা, এরপর যা হল...

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 July 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: বেশ অনেকদিন ধরেই পেটে যন্ত্রণা হচ্ছিল। গ্যাসট্রিকের ব্যথা ভেবে ওষুধও খান। কিন্তু কোনও লাভ না হওয়ায় শেষে চিকিৎসকের দ্বারস্থ হন প্রৌঢ়। এক্স রে-তে দেখা যায়,  তাঁর মলদ্বারে একটি ১৬ ইঞ্চির লাউ ঢুকে রয়েছে। যা দেখেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।

শরীরের ভিতর থেকে কখনও কাঁচি, কখনও ছুড়ির মতো নানা ধরনের জিনিসপত্র বের করার নজির রয়েছে। জটিল অপারেশন করে সেইসব জিনিস বার করেন চিকিৎসকেরা। তবে এবার মধ্যপ্রদেশের ছত্তরপুরের যে ঘটনাটি সামনে এসেছে তা দেখে বিস্মিত সকলে। এক প্রৌঢ়ের মলদ্বারে আটকে ছিল লাউ। এক্স রে রিপোর্টে যা সামনে আসতেই তড়িঘড়ি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। 

জানা গেছে, ৬০ বছর বয়সি ওই কৃষক পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে চিকিৎসকদের কাছে এসেছিলেন। চিকিৎসকের পরামর্শেই এক্স-রে করেন তিনি। এরপরই দেখা যায়, তাঁর মলদ্বারে ১৬ ইঞ্চি একটি বড়-সড় লম্বাটে আকারের লাউ আটকে আছে।। তবে কীভাবে মলদ্বারে লাউ আটকে গেল তা নিয়ে নিশ্চিতভাবে বলতে পারেননি চিকিৎসকেরা। বৃদ্ধও এব্যাপারে কিছু জানাননি। 

এদিকে লাউ আটকে থাকার কারণে প্রৌঢ়ের মলদ্বারের শিরা ছিঁড়ে গিয়েছিল। এর জেরেই তাঁর তলপেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। ডা. মনোজ চৌধুরী, ডা. নন্দকিশোর জাটভ, ডা. আশিস শুক্লা এবং ডা. সঞ্জয় মৌর্যের তত্ত্বাবধানে দুই ঘণ্টা ধরে ওই প্রৌঢ়ের অস্ত্রোপচার কর হয়। বেশ জটিল অপারেশের পর আপাতত স্বস্তি পেয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, এমন বিরল ঘটনার পিছনে মানসিক অসুস্থতা, টেস্টিকুলার ডিসঅর্ডার বা দুর্ঘটনা সম্পর্কিত হতে পারে। কীভাবে সাধের লাউ মলদ্বারে আটকে গেল, এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বের করার জন্য মধ্য প্রদেশের ওই হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে ভিয়েতনামে একই ধরনের ঘটনা হয়েছিল। ৩৪ বছর বয়সি এক ব্যক্তি পেটে প্রচণ্ড খিঁচুনির জন্য একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। পরে চিকিৎসকরা দেখেছিলেন, তাঁর পেটে একটি জীবন্ত ইল মাছ রয়েছে। সেটি ওই ব্যক্তির মলদ্বার দিয়ে প্রবেশ করে অগ্নাশয় পর্যন্ত চলে গিয়েছিল। চিকিৎসকরা অস্ত্রোপচার করে নিরাপদে মাছটিকে বের করেছিলেন। তবে ভারতে এমন ঘটনা বিরলতম বলে মত চিকিৎসকদের। 


```