Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কর্মক্ষেত্রে অত্যধিক 'ভাল ব্যবহার' বিপদ ডেকে আনতে পারে, কী করবেন? ব্যাখ্যা মনোবিজ্ঞানীর

অনেক সময়েই এই সদয় আচরণ আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে!

কর্মক্ষেত্রে অত্যধিক 'ভাল ব্যবহার' বিপদ ডেকে আনতে পারে, কী করবেন? ব্যাখ্যা মনোবিজ্ঞানীর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 April 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: দিনের অর্ধেক সময় কেটে যায় অফিস বা নিজের কাজের জায়গায়। সেখানেই সহকর্মীদের কাজের ফাঁকে সঙ্গে আড্ডা। প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখিও। কেউ ভালো কাজ করলে প্রশংসা পাওয়া যায়, আবার কিছু ভুল হলে তা শুধরে নতুন শেখার সুযোগ থাকে। তবে অনেক সময় কর্মক্ষেত্রে অতিরিক্ত 'মিষ্টি' ব্যবহার করতে গিয়ে মুশকিলে পড়বেন আপনিই (Being "Too Nice" At Work Can Backfire)।   

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য করা উচিৎ কিন্তু অনেক সময়েই এই সদয় আচরণ আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে! সম্প্রতি একটি পর্যবেক্ষণ সামনে এনেছেন এক মনোবিজ্ঞানী (Psychologist)। কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে কেমন ব্যবহার হওয়া উচিৎ, তাও বাতলে দিলেন তিনি। 

মনোবিজ্ঞানী এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টেসা ওয়েস্ট এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কারও কাজের ফিডব্যাক দেওয়ার সময় অতিরিক্ত মিষ্টি কথা বা প্রশংসা কর্মক্ষেত্রে আপনার সততা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। 

তিনি বলেন, 'একটা সময়ে নিজেরাই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। কারও সঙ্গে কথা বলতে গিয়ে অযথা হেসে (Laughing unnecessarily) দিই, অত্যধিক প্রশংসা করে ফেলি। এটি অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে।' এই আচরণই পাল্টা প্রভাব ফেলতে পারে। মনোবিজ্ঞানীর কথায়, 'অস্বস্তি লুকাতে আমরা যতই বেশি ভদ্রতা দেখাতে চাই না কেন, অপর ব্যক্তি বুদ্ধিমান হলে ঠিক আমাদের সত্যিটা ধরে ফেলতে পারবেন।'

'ঘুরিয়ে পেঁচিয়ে কাউকে কিছু বলার থেকে স্পষ্ট ভাষায় কথা বলা ভাল।' টেসা বলেন, 'যদি আপনি সোজা ভাষায় কাউকে বলে দেন যে সংশ্লিষ্ট ব্যক্তির কোন কাজটা ঠিক হয়েছে, কোথায় ভুল আছে, তাহলে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে।' 

মানুষেরা তাঁদের কণ্ঠস্বরের মাধ্যমেই আবেগ তুলে ধরতে পারদর্শী। আমাদের মনে হচ্ছে, হয়তো কারও প্রশংসা করে ভাল কাজ করছি কিন্তু আদতে তা নয়। পুরোটাই মিথ্যে মনে হয়। তাই এই নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানী টেসা ওয়েস্ট।


```