Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘সাধারণ, তবু সাধারণ না!’ ব্যাংককের রেস্তরাঁয় মেলে সাড়ে তিন হাজারি অমলেট! কী এমন রয়েছে এতে?

ব্যাংককের ‘রান জে ফাই’ নামের এক রেস্তরাঁতে খেতে গিয়ে এমনই এক অভিজ্ঞতা হল ‘ডিসিটি ইটস’ চ্যানেলখ্যাত ইউটিউবার দশরাজ সেন্থামিল তরুণের।

‘সাধারণ, তবু সাধারণ না!’ ব্যাংককের রেস্তরাঁয় মেলে সাড়ে তিন হাজারি অমলেট! কী এমন রয়েছে এতে?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 April 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: একটা অমলেটের দাম নাকি সাড়ে তিন হাজার টাকা। মোটামুটি গোছের দেখতে একটা রেস্তরাঁ, কত আর দাম হতে পারে খাবারের! কিন্তু একটা ডিম ভাজার দাম দেখে চক্ষু চড়কগাছ। তবে তাতে শুধু ডিম নেই, আছে কাঁকড়াও।

ব্যাংককের ‘রান জে ফাই’ নামের এক রেস্তরাঁতে খেতে গিয়ে এমনই এক অভিজ্ঞতা হল ‘ডিসিটি ইটস’ চ্যানেলখ্যাত ইউটিউবার দশরাজ সেন্থামিল তরুণের।

মোটামুটি দেখতে হলে কী হবে, ওই রেস্তরাঁ কিন্তু বেশ জনপ্রিয়। দেশবিদেশের নানা জায়গা থেকে মানুষ আসেন এখানে। তরুণ জানান, ওখানের খাবার খেতে এত লোকের ভিড় হয় যে, আপনি বসার জায়গা পাওয়ার আগে যদি বাইরে দাঁড়িয়ে থাকেন লাইনে- সেখান থেকেও ওয়েটার আপনার খাবারের অর্ডার নিয়ে যাবেন।

‘রান জে ফাই’-এর সমস্ত খাবার নিজে রান্না করেন ৮১ বছরের ‘তরুণী’ শেফ জে ফাই। এখানকার একমাত্র শেফ তিনিই আর সবথেকে চোখে পড়ার মতো বিষয় এটাই যে তিনি স্কি গগলস পরে রান্না করেন।

প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর তরুণ সেখানে বসার জায়গা জোগাড় করে নিতে পারলেও খাবারের জন্য আরও অপেক্ষা করতে হয়েছে তাঁকে- জনপ্রিয় এই রেস্তরাঁয় মানুষের ভিড় এতটাই বেশি হয়।

বহুপ্রতীক্ষিত সেই অমলেট আসার পর তরুণ বিস্ময় ধরে রাখতে পারেননি, জিজ্ঞাসাই করে ফেলেন যে, ‘কী আছে এই বিশেষ অমলেটে? এত বড় এবং দামই বা এত বেশি কেন?’ কিন্তু একটুকরো জিভে পড়তেই সেই সব প্রশ্নের উত্তর পেয়েছেন তিনি। কাঁকড়ার পুরভরা সেই অমলেটের প্রতিটা টুকরোতে রয়েছে অসাধারণ স্বাদের ‘এক্সপ্লোশন’, খেয়ে মন ভরে গিয়েছে তাঁর। দাম! সব কিছু তুচ্ছ সেই স্বাদের কাছে।

 ‘রান জে ফাই’ ব্যাংককের এক ছোট্ট রেস্তরাঁ, যা ২০১৮ সালে পেয়েছে মিশেলিন স্টার। এটি থাইল্যান্ডের একমাত্র স্ট্রিট-রেস্তরাঁ যাকে এই সম্মান দেওয়া হয়েছে। এই সম্মান শুধু সেই রেস্তরাঁই পেয়ে থাকে যার খাবারের মান নিয়ে কখনও আপোষ করা হয় না। এর পর থেকেই আরও মানুষ এখানে আসতে শুরু করেন, তাই এখানে রিজার্ভেশনের ব্যবস্থা শুরু করা হয়। ২০২১-এ এটি এশিয়ার সেরা ৫০টি রেস্তোরাঁর তালিকার মধ্যে জায়গা করে নেয়।

জে ফাই তাঁর নিজস্ব স্টাইলে স্কি-গগলস চোখে রান্না করেন। তিনি আজ পর্যন্ত কোনওদিন একটাও রেসিপি লিখে রাখেননি। কারণ ৮১ বছর বয়সে এসেও কোনওদিনই তিনি চান না অন্য কারও হাতে এই রেস্তরাঁর দায়িত্ব দিতে, তাই তিনি কোনওদিনই অবসরের চিন্তাভাবনাতেও আসতে চান না।


```