Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

২৫ কোটি লটারিতে জিতলেন অটোচালক, 'ভগবান যাঁকে দেয়...'

দ্য ওয়াল ব্যুরো: অনেকে বলে, ভগবান যাঁকে দেন তাঁকে উপুড় করে দেন! কেরলের ঘটনা যেন তার থেকে অভিন্ন নয়। অনটন এতটাই যে অটোচালক (auto driver) অনুপ ভেবেছিলেন ব্যাঙ্ক থেকে ঋণ নেবেন। সেই তিনি লটারির (lottery) টিকিট কেটে ২৪ ঘণ্টার মধ্যেই ২৫ কোটির মা

২৫ কোটি লটারিতে জিতলেন অটোচালক, 'ভগবান যাঁকে দেয়...'

শেষ আপডেট: 19 September 2022 07:06

দ্য ওয়াল ব্যুরো: অনেকে বলে, ভগবান যাঁকে দেন তাঁকে উপুড় করে দেন! কেরলের ঘটনা যেন তার থেকে অভিন্ন নয়। অনটন এতটাই যে অটোচালক (auto driver) অনুপ ভেবেছিলেন ব্যাঙ্ক থেকে ঋণ নেবেন। সেই তিনি লটারির (lottery) টিকিট কেটে ২৪ ঘণ্টার মধ্যেই ২৫ কোটির মালিক হয়ে গেলেন।

বাংলায় যেমন লক্ষ্মীপুজো বা কালীপুজোয় বাম্পার লটারি খেলা হয়, তেমনই কেরলে (Kerala) বিখ্যাত হল ওনাম লটারি। এমনিতে কেরলে লটারি খুব বেশি চলে। পাড়ায় পাড়ায় লটারির দোকান রয়েছে। তবে এসবের মধ্যে ওনাম বাম্পার লটারি অনেক দিন ধরেই জনপ্রিয়। যার প্রথম পুরস্কার হল ২৫ কোটি টাকা।

সেই লটারিতেই এবার ফার্স্ট প্রাইজ জিতেছেন অনুপ নামে ওই অটোচালক। অটো চালিয়েই তাঁর কোনওরকমে পেট চলত। টানাটানির সংসার। তাই ভেবেছিলেন মালয়েশিয়া গিয়ে রান্নার কাজ করবেন ভেবেছিলেন। কিন্তু বিদেশ যেতেও যে টাকার দরকার! তাই ব্যাঙ্ক থেকে ঋণের আবেদন করেছিলেন অনুপ। তিন লক্ষ টাকা ঋণ শুক্রবারই মঞ্জুর করেছিল ব্যাঙ্ক। তার পর শনিবার আগুপিছু না ভেবে লটারির টিকিট কিনেছিলেন। ভেবেছিলেন, যদি ভাগ্যে শিকে ছেঁড়ে। তা যে এমনভাবে ছিঁড়বে, তা কে জানত!

২৪ ঘণ্টায় রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন অনুপ। তাও দু-এক কোটি নয়, রীতিমতো ২৫ কোটি টাকার মালিক হয়ে গেছেন অনুপ ও তাঁর স্ত্রী। জ্যাকপট জেতার পর অনুপ জানিয়েছেন, শনিবার ওনাম লটারির দুটো টিকিট কেটেছিলেন তিনি। প্রথম টিকিট কাটার পর মনটা কেমন খচ খচ করছিল। তাই দ্বিতীয় টিকিটটা কেনেন। আর সেই দ্বিতীয় টিকিটেই জ্যাকপট লেগেছে।

অনুপ জানিয়েছেন, এর আগে একাধিকবার লটারির টিকিট কেটেছেন তিনি। বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন। তবে কোনওবারই এত বিপুল পরিমাণ টাকা পুরস্কার হিসেবে পাননি। রাতারাতি কোটিপতি হয়ে এখন অভিভূত অনুপ ও তাঁর স্ত্রী মায়া। অনুপ জানিয়েছেন, আর ঋণ নেওয়ার প্রশ্ন নেই। এবার ভেবেচিন্তে একটা ব্যবসা করতে পারেন তিনি।

লটারির টিকিটে কোটিপতি হওয়ার ঘটনা ইদানীং বাংলাতেও আকছার হচ্ছে। কখনও দেখা যাচ্ছে, জনমজুর বা ভ্যান চালক বহু লক্ষ টাকার লটারি জিতছেন। আবার ডিয়ার লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত মণ্ডল।

তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, যাঁরা টিকিট জিতছেন আর যাঁদের টাকা যাচ্ছে—এই অনুপাতটা খুব ভয়ঙ্কর। এমনিতেই বাংলায় মাথাপিছু আয় অনেক কম। তার উপর লটারির টিকিট কেটে প্রচুর দিন মজুর বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের টাকা জলে যাচ্ছে। সেই দিকটা নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে বিক্ষিপ্ত কিছু লটারি জেতার ঘটনা নিয়ে।

সুইসাইড নোটে মোদীকে কাঠগড়ায় তুলে আত্মহত্যা পুণের কৃষকের


```