
শেষ আপডেট: 9 August 2022 10:18
দ্য ওয়াল ব্যুরো: ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যা?’ মুঘল-এ-আজম ছবির সেই বিখ্যাত গানের লাইন মনে আছে? সত্যিই তো, প্রেমে (love) পড়লে কি আর ভয়-ডর থাকে? সদ্য কৈশোরে পা দিয়ে প্রেমে পড়া মাত্রই দুনিয়া রঙিন লাগতে শুরু করে, মনের মধ্যে উড়তে শুরু করে লাল-নীল প্রজাপতিরা। লোপ পায় বোধবুদ্ধিও। নয়তো কেউ কি এমন করতে পারে? সম্প্রতির অসমের (Assam) এক কিশোরী (Minor Girl) প্রেমিকের (Boyfriend) প্রতি তার ভালবাসার প্রমাণ (Prove) দিতে যা ঘটিয়েছে, তাতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
ভালবাসার প্রমাণ দিতে অসমের সুয়ালকুচি জেলার এক ১৫ বছর বয়সি কিশোরী সম্প্রতি এইচআইভি পজিটিভ (HIV Positive) প্রেমিকের শরীর থেকে রক্ত (Blood) নিয়ে ইনজেকশনের সিরিঞ্জের সাহায্যে তা ঢুকিয়ে নিয়েছে (Inject) নিজের শরীরে। জানা গেছে, প্রেমিকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় ওই নাবালিকার। এর আগে বার দুয়েক সে পালিয়েও গিয়েছিল প্রেমিকের সঙ্গে। প্রতিবারই বাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু প্রেমের জন্য এবার যে অগ্নিপরীক্ষা সে দিয়েছে, তা জেনে শিউরে উঠছেন নেটনাগরিকরা।
একটি টুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ঘটনাটি। তারপর থেকেই নেটিজেনদের মন্তব্যে ভরে উঠেছে ওই পোস্টের কমেন্ট সেকশন। একজন লিখেছে, ‘এই বয়সে ভালবাসার প্রতি নিদারুণ বিশ্বাস থাকে মানুষের। কিন্তু মেয়েটিকে দেখে তো কিশোরী বলে মনে হচ্ছে, ওর মা বাবা কোথায়?’
https://twitter.com/abeyyarsun/status/1556293183377534977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1556293183377534977%7Ctwgr%5E985236b9f0658861afa6e3aa98d9d06ee5cb4237%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Finsane-assam-girl-injects-herself-with-lovers-hiv-positive-blood-to-prove-her-love-5716477.html
মজা করেই অন্য এক নেটিজেন লিখেছেন, ‘ডারউইনের যোগ্যতমের উদবর্তন নীতি সফলভাবে খণ্ডন করা গেল।’ মুঘল-এ-আজমের গান উল্লেখ করেই আর এক নেটিজেনের রসিকতা, ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যা, এইচআইভি সে ডরনা ক্যা?’
‘ভালবাসা যে অন্ধ, সেই ব্যাপারটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে,’ মন্তব্য এক টুইটার ব্যবহারকারীর। কেউ কেউ আবার এক সময়ের ভাইরাল হওয়া মিম ‘টুরু লাভ’ ব্যবহার করে খোঁচা দিয়েছেন ওই যুগলকে।
জানা গেছে, ঘটনাটির বিষয়ে জানতে পেরেছেন ওই কিশোরীর বাবা-মা। মেয়ের প্রেমিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরীকে।
বিকিনি পরে অধ্যাপিকা, হাঁ করে দেখছিল ছেলে! খাস কলকাতায় দায়ের অভিযোগ, খোয়ালেন চাকরি