Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

চেখে দেখেছেন এই রেস্তোরাঁগুলির পদ? রইল এশিয়ার সেরা ১০ রেস্তোরাঁর ঠিকানা

দ্য ওয়াল ব্যুরো: সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে যাওয়া অনেকেরই প্রিয় শখ। আর বেড়াতে গিয়ে সেই দেশের সেরা রেস্তোরাঁয় (restaurant) খাবারও চেখে দেখেন অনেকেই। ভারতীয়দের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা জাপান পছন্দের সারিতে একেবার

চেখে দেখেছেন এই রেস্তোরাঁগুলির পদ? রইল এশিয়ার সেরা ১০ রেস্তোরাঁর ঠিকানা

শেষ আপডেট: 29 March 2023 14:53

দ্য ওয়াল ব্যুরো: সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে যাওয়া অনেকেরই প্রিয় শখ। আর বেড়াতে গিয়ে সেই দেশের সেরা রেস্তোরাঁয় (restaurant) খাবারও চেখে দেখেন অনেকেই। ভারতীয়দের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা জাপান পছন্দের সারিতে একেবারে প্রথম দিকেই আছে।

খাদ্যরসিকদের জন্য সবচেয়ে খুশির খবরটি হল, এই দেশগুলিতেই রয়েছে এশিয়ার (Asia) সেরা ১০টি (top 10) রেস্তোরাঁ। সেক্ষেত্রে বেড়াতে গেলে অবশ্যই চেখে দেখতে হবে এই রেস্তোরাঁগুলির খাবার।

১. ল্য দ্যু (Le Du)
তাইল্যান্ড বেড়াতে গেলে এশিয়ার সেরা রেস্তোরাঁ ল্য দ্যু তে এক রাত্রের নৈশভোজ সারতে যাওয়া যেতেই পারে। ২০১৭ সালে তৈরি এই রেস্তোরাঁটি শুরু থেকেই মন জয় করেছে ভোজন রসিকদের। তাইল্যান্ডের ঐতিহ্যশালী খাবারের সঙ্গে ফরাসি স্বাদের মিশেলে এশিয়ায় এক নম্বর করে তুলেছে এই রেস্তোরাঁকে।

২. সেজান (Sezanne)
জাপান সফরে যাওয়ার পরিকল্পনা থাকলে সেজান নামের রেস্তোরাঁটিতে নৈশভোজ সারতে যাওয়া অবশ্যই রাখা উচিত পরিকল্পনার মধ্যে। বিশ্বের ২ নম্বর এই রেস্তোরাঁয় খাবার খেতে গেলে এক অন্যরকমের অভিজ্ঞতা হবে ভোজনরসিকদের। শুধু খাওয়াদাওয়াই নয়, পাশাপাশি, অর্কেস্ট্রার অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন অতিথিরা।

৩. নুসারা (Nusara)
ব্যাঙ্ককে নুসারা নামের এই রেস্তোরাঁটিতে ঐতিহ্যশালী থাই খাবারের স্বাদ চেখে দেখতে পারবেন অতিথিরা। নুসারা এই নামটি দেওয়া হয়েছে, রেস্তোরাঁর প্রধান রন্ধন শিল্পী শেফ টমের ঠাকুমার নামে। ফলে, খাবারের পাশাপাশি, হারিয়ে যাওয়া স্নেহের স্বাদও মিলবে এই রেস্তোরাঁয়।

৪. ডেন (Den)
ডেন নামক জাপানের এই রেস্তোরাঁটিতে গেলে আতিথেয়তার পাশাপাশি মিলবে ঘরোয়া আপ্যায়ন। জাপানের চেনা স্বাদের খাবারগুলিকেই অচেনা ভাবে পরিবেশন করে থাকেন এই রেস্তোরাঁর রন্ধন শিল্পীরা। এই আতিথেয়তাই সেরা ৪ এর স্থান দিয়েছে এই রেস্তোরাঁকে।

৫. গগন আনন্দ (Gaggan Anand)
গগন আনন্দ নামটা শুনেই ব্যাঙ্ককে ভ্রমণরত ভারতীয় পর্যটকরা অবশ্যই একবার যেতে চাইবেন এই রেস্তোরাঁয়। ভারতীয় রন্ধনশিল্পীর এই রেস্তোরাঁ এই মুহূর্তে এশিয়ার সেরার তালিকায় ৫ নম্বর স্থানটি দখল করেছে। বিদেশে বসেও ভারতীয় খাবারের স্বাদ পেতে অবশ্যই যেতে হবে এই রেস্তোরাঁয়।

৬. ওডেট (Odette)
সিঙ্গাপুর বেড়াতে গেলে ওডেট রেস্তোরাঁটি অবশ্যই একবার ঘুরে দেখতে হবে ভোজনরসিকদের। শুধু খাওয়াদাওয়াই নয়, পাশাপাশি, রেস্তোরাঁর অপূর্ব নান্দনিক অন্দরসজ্জা মন কেড়ে নেয় অতিথিদের।

৭. ফ্লোরিলেজ (Florilege)
ফ্লোরিলেজ নামটির অর্থ ফুলের কবিতা। ঠিক কবিতার মতোই কাব্যিক স্বাদ উপভোগ করতে পারবেন অতিথিরা এই রেস্তোরাঁয় এলে। এশিয়ার সপ্তম প্রিয় রেস্তোরাঁটি জাপানে গেলেই যেতে পারবেন ভোজনরসিকরা।

৮. লা সিম (La Cime)
জাপানের ওসাকায় লা সিম নামের এই রেস্তোরাঁটির কর্তৃপক্ষ বিশ্বাস করেন যে ত্রিভূজের মতোই অতিথি, খাবার এবং অন্দরসজ্জা তিনটিই জরুরি ভাল রেস্তোরাঁর জন্য। ফলে, তিন ক্ষেত্রেই ভাল অভিজ্ঞতা হবে অতিথিদের একথা স্পষ্ট।

৯. সর্ন (Sorn)
বিশ্বের ৯ নম্বর রেস্তোরাঁর তালিকায় উঠে এসেছে ব্যাঙ্ককের সর্ন রেস্তোরাঁটি। এই রেস্তোরাঁতেও অভিজ্ঞতার ঝুলি ভরে উঠবে পর্যটকদের।

১০. নারিসাওয়া (Narisawa)
জাপানের এই রেস্তোরাঁয় মন ভাল করা জাপানি খাবার খেতে পারবেন অতিথিরা। সেই সঙ্গে, অন্দরসজ্জাও তুলনাহীন।

বিরাট ভুল! অস্কার জয়ী ছবির বিষয়ে এ কী বললেন প্রিয়াঙ্কা


```