Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ্যে এল প্যারানরমাল ইনভেস্টিগেটার ড্যান রিভেরার মৃত্যুর কারণ, অ্যানাবেল কি তাহলে...

সন্দেহ ছিল, কোনও প্যারানরমাল কারণেই মৃত্যু হয়েছে তাঁর। অ্যানাবেল পুতুলের কোনও যোগ থাকতে পারে, উড়িয়ে দেওয়া হচ্ছিল না সেই সম্ভাবনাও।

প্রকাশ্যে এল প্যারানরমাল ইনভেস্টিগেটার ড্যান রিভেরার মৃত্যুর কারণ, অ্যানাবেল কি তাহলে...

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 September 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: অ্যানাবেল ডলের (Annabelle doll) সঙ্গে যুক্ত প্যারানরমাল তদন্তকারী ড্যান রিভেরার (Dan Rivera death) মৃত্যু হয় ১৩ জুলাই। এবার প্রকাশ্যে এল তাঁর মৃত্যুর কারণ (Real reson of Dan Rivera death)।

জুলাই মাস নাগাদ ‘ডেভিলস অন দ্য রান’ নামের এক ট্যুরে অংশ নিয়েছিলেন যেখানে তাঁর সঙ্গে ছিল অ্যানাবেল নামের ‘কুখ্যাত’ পুতুলটি। গেটিসবার্গ, পেনসিলভানিয়ায় একটি ইভেন্টে যোগ দেওয়ার পরই ৫৪ বছর বয়সি ড্যান হঠাৎ মারা যান।

ড্যান রিভেরা ছিলেন New England Society for Psychic Research–এর সিনিয়র লিড ইনভেস্টিগেটর। প্যারানরমাল জগতে তাঁর বেশ নামডাক ছিল। অ্যানাবেল পুতুলের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা বাড়ছিল। ওই পুতুলের ইতিহাস নিয়ে নানারকম চর্চাও করছিলেন তিনি।

এতদিন পর্যন্ত ড্যানের মৃত্যু নিয়ে নানারকম জল্পনা চলছিল। সন্দেহ ছিল, কোনও প্যারানরমাল কারণেই মৃত্যু হয়েছে তাঁর। অ্যানাবেল পুতুলের কোনও যোগ থাকতে পারে, উড়িয়ে দেওয়া হচ্ছিল না সেই সম্ভাবনাও। কিন্তু এবার জানা গেল মৃত্যুর বিজ্ঞানসম্মত কারণ।

অ্যাডামস কাউন্টির করনার ফ্রান্সিস ডুট্রো ৪ সেপ্টেম্বর (২০২৫) এক বিবৃতিতে জানান, রিভেরার মৃত্যু হৃদরোগজনিত কারণে হয়েছে এবং এটি প্রাকৃতিক মৃত্যু হিসেবে ধরা হয়েছে। তিনি আরও বলেন, “মিস্টার রিভেরার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। আমাদের তদন্তে সেটাই মেলে। আর মৃত্যুর সময় অ্যানাবেল ডল ঘটনাস্থলে ছিল না।”

জুলাই ১৩–তে পেনসিলভানিয়া স্টেট পুলিশের রিপোর্টে বলা হয়, অ্যাডামস কাউন্টির স্ট্রাবান টাউনশিপের এক হোটেল রুমে কর্মীরা তাঁর দেহ উদ্ধার করেন। কোনও অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি সহকর্মীদের সঙ্গে ছিলেন, তবে অসুস্থ বোধ করায় রুমে ফিরে আসেন।

অ্যানাবেল ডল কী? ভয়ের কারণই বা কী?

অ্যানাবেল ডলের কাহিনি শুরু ১৯৬৮ সালে। এক নার্সিং ছাত্রী উপহার হিসেবে পুতুলটি পান। এরপর থেকেই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে থাকে। এক ‘মিডিয়াম’ (যাঁরা দাবি করেন তাঁরা অন্য জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন) দাবি করেন, পুতুলটিতে এক কিশোরীর আত্মা বাস করছে। প্রথমে পুতুলটিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও পরে ভয়ঙ্কর ও হিংস্র আচরণ শুরু হয়।

পরবর্তীতে প্যারানরমাল এক্সপার্ট এড ও লরেন ওয়ারেন পুতুলটিকে ওই অ্যাপার্টমেন্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটি কাচের বাক্সে তালাবদ্ধ করে রাখেন, যাতে ‘অশুভ আত্মা’ নিয়ন্ত্রিত থাকে।

এই পুতুল ও ওয়ারেন দম্পতির কাহিনিই পরবর্তীতে জনপ্রিয় The Conjuring ফিল্ম ফ্র্যাঞ্চাইজির অনুপ্রেরণা হয়ে ওঠে।

অ্যানাবেল নিয়ে মানুষের মনে ভয় যেমন রয়েছে, তেমনই রয়েছে অদম্য এক কৌতূহল।


```