Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বৃষ্টিতে একপাল হরিণ মানুষের সঙ্গেই আশ্রয় নিয়েছে রাস্তার ধারে! মাহিন্দ্রার মন ভাল করা ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মানুষ এবং প্রাণীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নতুন নয়। মানুষের সঙ্গে কুকুরের বা হাতির বা পাখির বন্ধুত্বের গল্প প্রায়ই সামনে আসে। এবার শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra) টুইট করা ভিডিওয় সামনে এল তেমনই এক মন ভাল করা ঘটন

বৃষ্টিতে একপাল হরিণ মানুষের সঙ্গেই আশ্রয় নিয়েছে রাস্তার ধারে! মাহিন্দ্রার মন ভাল করা ভিডিও

শেষ আপডেট: 29 July 2023 10:14

দ্য ওয়াল ব্যুরো: মানুষ এবং প্রাণীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নতুন নয়। মানুষের সঙ্গে কুকুরের বা হাতির বা পাখির বন্ধুত্বের গল্প প্রায়ই সামনে আসে। এবার শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra) টুইট করা ভিডিওয় সামনে এল তেমনই এক মন ভাল করা ঘটনা। প্রচণ্ড বৃষ্টিতে একপাল হরিণ রাস্তার ধারের শেডে এসে আশ্রয় নিয়েছে, আরও কিছু মানুষের সঙ্গেই (deer and humans)। কারও মধ্যেই কোনও ভয় নেই, সংশয় নেই, অবিশ্বাস নেই। যেন এমনটা হতেই পারে।

ক্যাপশন থেকে জানা গেছে, ঘটনাটি জাপানের নারাতে। সেখানে ঝড়বৃষ্টির সময়ে রাস্তার ধারে ঘুরে বেড়ানো একদল বন্য হরিণ এভাবেই মানুষের সঙ্গে আশ্রয় নেয়। আনন্দ লিখেছেন, 'আমি এই ভিডিওটি সংগ্রহে রেখে দিতে চাই কারণ আমি নিজেকে মনে করিয়ে দিতে চাই, যে পৃথিবী আসলে কেমন হওয়া উচিত।'

https://twitter.com/anandmahindra/status/1684880579454783488

আনন্দ মাহিন্দ্রা বরাবরই তাঁর নানারকম আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পরিচিত। সাধারণ মানুষের মন ভাল করার মতো, ভাবানোর মতো বিষয় প্রায়ই অনুরাগীদের জন্য শেয়ার করেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। এবারেও তাঁর শেয়ার করা ভিডিওয় মানুষের সঙ্গে বন্যপ্রাণের সহজ অথচ শক্তিশালী সম্পর্ক দেখে মুগ্ধ হয়েছেন সকলে।

এই ভিডিও যেন বুঝিয়ে দেয়, মানুষ ও প্রাণীর এই পারস্পরিক ভরসা কেবল নিত্যদিনের সাহচর্যেই হয় না, এটা একটা সহজ ও স্বাভাবিক নির্ভরশীলতা। হরিণের মতো ভিতু ও দুর্বল বলে পরিচিত প্রাণীও মানুষকে বিশ্বাস করে দলে দলে আশ্রয় নিতে পারে একসঙ্গে, এ দৃশ্য যেন সত্যিই মন ভাল করে দেয়।

ভিডিও দেখে বহু প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ মনে করিয়ে দিয়েছেন, মানুষ ও প্রাণীর এই সহাবস্থানের কথাই ভগবদ্গীতায় লেখা আছে। কেউ বা বলেছেন, পৃথিবীর কোথাও যে এত শান্তি আছে, দেখেও ভাল লাগে।

রাহুলের বিয়ে দিন, শুনে কী বললেন সনিয়া, ভাই কত দুরন্ত ছিল জানালেন প্রিয়ঙ্কা


```