Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১০০ বছর পর ব্রিটিশ পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার, বদলে যাবে এভারেস্ট জয়ের ইতিহাস?

ঠিক ১০০ বছর আগে অর্থাৎ ১৯২৪ সালের ৮ জুন দুই পর্বতারোহী অ্যান্ড্রু কামিন আর্ভিন এবং জর্জ ম্যালারি এভারেস্ট অভিযানের যাত্রা শুরু করেছিলেন। তখন আর্ভিনের বয়স মাত্র ২২।

১০০ বছর পর ব্রিটিশ পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার, বদলে যাবে এভারেস্ট জয়ের ইতিহাস?

অ্যান্ড্রু কামিন আর্ভিনের জুতো সমেত পায়ের অংশ

শেষ আপডেট: 13 October 2024 16:32

দ্য ওয়া ব্যুরো: এভারেস্টের উত্তর দিকের রংবুক হিমবাহে অভিযান চালাচ্ছিলেন ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র নির্মাতারা। হঠাৎ তাঁদের চোখে পড়ে একটি জুতো।

চলচ্চিত্র নির্মাতা এরিখ রোপেক এবং পর্বতারোহী মার্ক ফিশার ভাল করে পরীক্ষা করে দেখার পর বুঝতে পারেন, আর কারও নয়, ১০০ বছর আগে হারিয়ে যাওয়া পর্বতারোহী অ্যান্ড্রু কামিন আর্ভিনের জুতো এটি। যাঁর পরিচিতি স্যান্ডি নামেই।

জুতোর মধ্যে যে মোজা গলানো ছিল তাতেই লাল সুতো দিয়ে সেলাই করে লেখা ছিল ওই পর্বতারোহীর নাম। এভারেস্টের বরফ গলে গিয়ে এক শতাব্দী পর আর্ভিনের জুতো সমেত পায়ের অংশ উদ্ধার হল। দেহাবশেষ অর্ভিনের কিনা তা নিশ্চিত করতে ইতিমধ্যেই আর্ভিনের পরিবারকে ডিএনএ-র জন্য নমুনা সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। 

ঠিক ১০০ বছর আগে অর্থাৎ ১৯২৪ সালের ৮ জুন দুই পর্বতারোহী অ্যান্ড্রু কামিন আর্ভিন এবং জর্জ ম্যালারি এভারেস্ট অভিযানের যাত্রা শুরু করেছিলেন। তখন আর্ভিনের বয়স মাত্র ২২। অভিযানে গিয়ে দু'জনেই অদৃশ্য হয়ে যান। বিস্তর খোঁজাখুঁজির পর ১৯৯৯ সালে ম্যালারির দেহাবশেষ পাওয়া গেলেও আর্ভিনের কোনও খোঁজ ছিল না। 

আর্ভিনের জুতো উদ্ধারের পর অভিযানে ঠিক হয়েছিল, সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছেন পর্বতারোহীরা। উল্লেখযোগ্য ব্যাপার এই যে, যদি কোনওভাবে এটা প্রমাণ হয়ে যায় যে ওই জুটি এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন, তা হলে এডমন্ড হিলারি এবং তেনজিং নোর্গের রেকর্ড ভেঙে যাবে।

কারণ এডমন্ড ও তেনজিং এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন ১৯৫৩ সালে। এদিকে অনেকের ধারণা এর ২৯ বছর আগেই হয়তো অ্যান্ড্রু কামিন আর্ভিন প্রথম এভারেস্ট জয়ে সফল হয়েছিলেন।


```