Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ফ্যান্টাস্টিক! ঠান্ডা পানীয়র বোতলের ছিপি খুলে ফেলল ছোট্ট দুই মৌমাছি! ভিডিও দেখুন

এমন একটা আপাত অসম্ভব কাজ সম্ভব করে দেখিয়েছে তারা, হাতেনাতে প্রমাণ না পেলে তা বিশ্বাসই করা যেত না। একটি কোল্ড ড্রিঙ্কের বোতলে আটকানো প্লাস্টিকের ছিপি যৌথ প্রচেষ্টায় খুলে ফেলেছে তারা! 

ফ্যান্টাস্টিক! ঠান্ডা পানীয়র বোতলের ছিপি খুলে ফেলল ছোট্ট দুই মৌমাছি! ভিডিও দেখুন

শেষ আপডেট: 18 December 2023 11:41

দ্য ওয়াল ব্যুরো: একতাই নাকি সাফল্যের চাবিকাঠি। এমন অনেক কাজ থাকে, যা একার পক্ষে করা অসম্ভব। কিন্তু ২-৩ জন কিংবা আরও কয়েকজন মিলে করলে ম্যাজিকের মতো কাজ হয়ে যায়। ছোট থেকে এই আপ্তবাক্য শুনতে শুনতে বড় হলেও অনেকেই বাস্তবে তার প্রয়োগ কিংবা প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি। কিন্তু ছোট্ট দুটি মৌমাছি সেটাই করে দেখিয়েছে। এমন একটা আপাত অসম্ভব কাজ সম্ভব করে দেখিয়েছে তারা, হাতেনাতে প্রমাণ না পেলে তা বিশ্বাসই করা যেত না। একটি কোল্ড ড্রিঙ্কের বোতলে আটকানো প্লাস্টিকের ছিপি যৌথ প্রচেষ্টায় খুলে ফেলেছে! 

হ্যাঁ, দুটো ছোট্ট মৌমাছিই এই কাজ করে সকলকে তাকে লাগিয়ে দিয়েছে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রাস্তার উপর বসানো রয়েছে ঠান্ডা পানীয় ফ্যান্টার একটি ভর্তি বোতল। বোতলটি ছিপি আটকানো অবস্থায় রয়েছে। সেই ছিপির গায়ে বসে রয়েছে দুটি খুদে মৌমাছি, সাইজে আঙুলের নখের মতো। দুজনে পা, আর মাথা দিয়ে ঘষে ঘষে একটু একটু করে ঘোরাতে শুরু করে ছিপিটি, যেদিকে ঘোরালে সেটি খুলবে ঠিক সেদিকেই। 

অল্পক্ষণের চেষ্টাতেই সাফল্য আসে। ঘোরাতে ঘোরাতে এক সময় খুলে যায় ঢাকনাটি। আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি  পোস্ট করে লিখেছেন, "মৌমাছি, সাধারণত এই কাজের জন্য দক্ষ বলে পরিচিত নয়। টিমওয়ার্ক অসম্ভবকে সম্ভব করে তোলে। সাফল্য সবসময় ব্যক্তিগত অর্জন হতে হবে, এমনটা নয়।" হ্যাশট্যাগে তিনি লিখেছেন, সোমবারের প্রেরণা। 

সোমবার সকাল ১০টা নাগাদ পোস্ট করা সেই ভিডিওর ভিউ ইতিমধ্যেই ১ লক্ষের কাছে পৌঁছে গেছে। মৌমাছির এমন অভাবনীয় কীর্তি দেখে নেটিজেনরা স্বভাবতই অবাক। দেখুন সেই ভিডিও: 


```