Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'দেশবাসী আপনার কাছে ঋণী!' নরসিমা রাওকে লেখেন রতন টাটা, ১৯৯৬ সালের সেই চিঠি যেন সময়ের দলিল

১৯৯৬ সালে ভারতের অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও নিপুন ভাবে তা সামলান। এই পরিস্থিতির পর নরসিমা রাওকে বাহবা জানিয়ে একটি চিঠি লেখেন রতন টাটা।

'দেশবাসী আপনার কাছে ঋণী!' নরসিমা রাওকে লেখেন রতন টাটা, ১৯৯৬ সালের সেই চিঠি যেন সময়ের দলিল

শেষ আপডেট: 16 October 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: রতন টাটা চলে যাওয়ার পর অনেকেই তাঁকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। স্মৃতিচারণা করেছেন। শেয়ার করেছেন পুরনো দিনের নানা কথা। বাদ যাননি আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। তিনি আগেও একাধিকবার রতন টাটাকে নিয়ে নানা কথা শেয়ার করেছেন। এবার এই কিংবদন্তি শিল্পপতির মৃত্যুর পর ১৯৯৬ সালের এক টুকরো স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। একটি হাতে লেখা চিঠিও আনলেন সামনে। 

১৯৯৬ সালে ভারতের অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও নিপুন ভাবে তা সামলান। মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এই পরিস্থিতির পর নরসিমা রাওকে বাহবা জানিয়ে একটি চিঠি লেখেন রতন টাটা। 

সেই চিঠিরই একটি অংশ শেয়ার করেন হর্ষ গোয়েঙ্কা। যাতে লেখাটা ঠিক এমন, 'সাহস পদক্ষেপ ও দূরদৃষ্টির জন্য প্রত্যেক ভারতবাসীর আপনাকে কৃতজ্ঞতা জানানো উচিত..' 

এই চিঠির ছবি শেয়ার করার সময় হর্ষ গোয়েঙ্কা একটি সুন্দর ক্যাপশন দেন। লেখেন, 'একজন অপূর্ব মানুষের হাতে লেখা একটি সুন্দর চিঠি।'

ভাল করে চিঠির ছবিটি দেখলে বোঝা যাবে, এটি বম্বে হাউসের পেপারে লেখা, যা টাটা গ্রুপের হেড অফিস। লেখা হয়েছে ২৭ অগস্ট ১৯৯৬ সালে। 

দেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে লেখা চিঠি দেখে বোঝা যাচ্ছে, দেশের উন্নয়ন নিয়ে রতন টাটা কতোটা ভাবতেন। কোথায় দেশকে দেখতে চাইতেন। 


```