Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ওয়াহ তাজ! দোলের ছুটিতে জমিয়ে পেটপুজো, বিলাস উপচে পড়ুক ডাইনিং টেবিলে, খবর নিল দ্য ওয়াল

ওয়াহ তাজ! দোলের ছুটিতে জমিয়ে পেটপুজো, বিলাস উপচে পড়ুক ডাইনিং টেবিলে, খবর নিল দ্য ওয়াল

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 13 March 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: উৎসব মানেই পেটপুজো। বাঙালির রসনাতৃপ্তিতে হাজির তাজ। কলকাতার আইকনিক তাজ বেঙ্গল ও তাজ সিটি সেন্টার নিউ টাউনে এবার দোল উদযাপন হতে চলেছে স্বাদ ও রঙের মেলবন্ধনে। ১৪ মার্চ, ২০২৫-এ এই দুই বিলাসবহুল হোটেলে থাকছে বিশেষ হোলি ব্রাঞ্চ, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন সুস্বাদু খাবার ও রঙিন পানীয়।

তাজ বেঙ্গল, কলকাতা

ক্যাল ২৭-এ আয়োজন করা হয়েছে এক বিশেষ হোলি স্পেশাল ব্রাঞ্চ, যেখানে পাওয়া যাবে মুখরোচক চাট, ধোঁয়ামোড়া তন্দুর গ্রিল, ঠান্ডাই, মিষ্টি। শুরু হচ্ছে দুপুর ১২.৩০ থেকে। একজনের জন্য দিতে হবে ২৫০০ টাকা, সঙ্গে কর আলাদা। পানীয়-সহ হলে দিতে হবে ৩৫০০ টাকা। এক্ষেত্রেও কল আলাদা করে দিতে হবে।

তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা

শামিয়ানা-তেও অতিথিরা উপভোগ করতে পারেন হোলি ব্রাঞ্চ, বিভিন্নরকম মুখরোচক নোনতা খাবার, ভেলপুরি ও দইভল্লা, গুজিয়া, কালা খট্টা শরবত, ঠান্ডাই ও বিশেষ লস্যির ব্যবস্থা থাকছে। এক্ষেত্রেও সম দুপুর ১২.৩০ থেকে। একজনের জন্য দিতে হবে ২ হাজার টাকা প্লাস কর। পানীয়-সহ ব্রাঞ্চ উপভোগ করতে দিতে হবে ২৮০০ টাকা প্লাস ট্যাক্স।

রঙের উৎসব, একটু অন্যরকমভাবে পালন করতে পৌঁছে যেতে পারেন তাজের এই দুই বিশেষ জায়গায়। যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন।


```