তাঁরা সাধারণ মেয়ে হয়েই থাকতে চেয়েছিলেন। থাকতে দেয়নি সমাজ। কারও গায়ের রং নিয়ে, কারও বা যৌনচেতনা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বারবার। অপমানের হলকায় নিঃশব্দে পুড়েছে তারা দিনের পর দিন। শেষমেশ এসেছে ঘুরে দাঁড়ানোর পালা। সমাজের ছুড়ে দেওয়া অপমানের তিরগুলোকেই নিজেদের অস্ত্র করেছে তারা। সেই অস্ত্রেই পরাস্ত করেছে সমস্ত প্রতিকূলতা। হয়ে উঠেছে অনন্য নারীশক্তির আধার। সামাজিক অপমানের বিরুদ্ধে তাঁদের দাঁতে-দাঁত চাপা লড়াই তাঁদের অতি সাধারণ থেকে অনন্য সাধারণ করে তুলেছে। আজ সেই সমাজের আয়নায় তারা মুখ দেখাতে ভয় পায় না। বরং চোখে চোখ রেখে দেখিয়ে দেয়, ক্লেদ লেগে আছে সমাজেরই গায়ে।
নীচের এক একটা ট্যাবে ক্লিক করলেই খুলে যাবে তাঁদের গল্প। আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে তাঁদের কুর্নিশ করছে দ্য ওয়াল।