
শেষ আপডেট: 27 October 2022 12:50
হুনজা উপত্যকা[/caption]
বামদিকে ৯৬ বছরের বাবা ডানদিকে ৭৮ বছরের ছেলে[/caption]
২০০০ সালের আদমসুমারি অনুযায়ী, হুনজা উপত্যকাতে প্রায় ৮৭০০০ হুনজার বাস। এঁরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায় ভুক্ত নিজামী ইসমাইলি ধারার অনুসারী। কথা বলেন বুরুশাসকি ভাষায়। স্থানীয় লোকগাথা বলে, এঁরা একসময় হারিয়ে যাওয়া শাংগ্রিলা সাম্রাজ্যের বাসিন্দাদের উত্তরপুরুষ। যদিও তা অনেক গবেষক মেনে নিতে রাজি নন।
১০৫ বছরের মা ৯০ বছরের মেয়ে[/caption]
হুনজাদের নাকি দেখতে বয়েসের তুলনায় অনেক তরুণ লাগে। তাঁরা খুব কমই অসুস্থ হন। একজন ৯০ বছরের বৃদ্ধও বাবা হওয়ার ক্ষমতা রাখেন। ৬০ থেকে ৭০ বছরের হুনজা মহিলাও অনায়াসে গর্ভবতী হন ও সুস্থ সন্তান প্রসব করেন। দুশ্চিন্তা, মানসিক চাপ ও উদ্বেগ হুনজাদের ডিকশনারিতেই নেই। হুনজারা কোনও কিছু নিয়ে সামান্যতম চিন্তাও করেন না।
ক্যানসার নামটাই শোনেননি হুনজারা। সব বয়সের হুনজা নারী পুরুষ উদয় থেকে অস্ত পরিশ্রম করেন। একজন ৭০ বছরের হুনজা বৃদ্ধের কাছে পাহাড়ি পথে দৈনিক ১০ থেকে ১৫ কিমি হাঁটা জলভাত। ১০০ বছরেও শক্ত সমর্থ থাকেন হুনজা পুরুষ ও নারীরা। ৪০ কেজি ওজনের শস্য বোঝাই বস্তা অনায়াসে ক্ষেত থেকে নিয়ে ফেরেন।
[caption id="attachment_103129" align="aligncenter" width="702"]
হুনজারা খান কম কিন্তু পরিশ্রম করেন বেশি[/caption]
হুনজা জনগোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় একশ বছর ধরে চর্চা চললেও, তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ১৯৮৪ সালে। ইংল্যান্ডের হিথরো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মবুদু নামে এক বৃদ্ধ হুনজা। পাসপোর্টে তাঁর জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে সৈয়দ আব্দুল মবুদু্র জন্ম সাল দেওয়া ছিল ১৮৩২। মানে তাঁর বয়স তখন ছিল ১৫২ বছর। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষ এতদিন বাঁচতে পারে। সংবাদমাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় বিশ্বে। গবেষকরা দলে দলে আসতে শুরু করেন হুনজা উপত্যকায়।
সম্পুর্ণ প্রাকৃতিক খাবার খান হুনজারা[/caption]
হুনজারা তাঁদের খাদ্যতালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট (খোবানি), লেবু জাতীয় ফল, বাদাম, শিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো শস্য। মাখন, পনির, ডিম ও দুধ তুলনায় কম খান হুনজারা। মাংস প্রায় খানই না। খেলেও বছরে এক দুবার ভেড়া বা মুরগির মাংস খান। অন্য কোনও মাংস খান না। এছাড়াও, তুমুরু নামে, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুনজারা।
প্রাচীন রীতি মেনে, হুনজারা বছরে চার মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়োর শরবত ছাড়া আর কিছু খান না। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই হুনজাদের প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয়। এ ছাড়া হুনজারা সব কথাতেই হাসেন। হাসি ঠাট্টা তামাসা তাঁদের জীবনের অন্যতম অঙ্গ। গোমড়ামুখের হুনজাকে দেখতে পাওয়া বিরল ব্যাপার।
[caption id="attachment_103136" align="aligncenter" width="702"]
মুখে হাসি লেগেই থাকে[/caption]
হুনজাদের দীর্ঘায়ু হওয়ার আসল রহস্য কি অ্যাপ্রিকট![/caption]
আরেক দল গবেষক মনে করেন, হুনজাদের দীর্ঘ জীবন আর নিরোগ থাকার পিছনে আছে দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার, সারাবছর হিমশীতল জলে স্নানের অভ্যাস। শীতকালে হুনজা উপত্যকা বরফে ঢেকে যায়, তখনও হুনজারা গরম জলে স্নান করেন না। এবং হুনজারা খান কম, কিন্তু পরিশ্রম করেন বেশি।
কিছু গবেষক বলছেন হুনজারা নিরুত্তাপ ও উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত। তাই তাঁরা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখবিসুখে ভোগেন না। তাঁরা শিশুদের মতোই জীবন যাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। এটাই তাঁদের দীর্ঘায়ু হওয়ার রহস্য।
[caption id="attachment_103140" align="aligncenter" width="600"]
অসামান্য রুপবতী হন হুনজা নারীরা[/caption]
দেখতে যুবতী, বয়স নাকি পঞ্চাশ ছুঁইছুঁই[/caption]
তিনি লিখেছিলেন, তাঁর কাছে আসা বেশির ভাগ হুনজা রোগীই ম্যালেরিয়া, কৃমি, চোখের রোগে ভুগতেন। অস্বাভাবিক দ্রুততায় রোগ সেরেও যেত। জন ক্লার্ক, হুনজাদের দীর্ঘায়ু নিয়ে রীতিমত সন্দেহ প্রকাশ করেছেন। তবে হুনজারা পাকিস্তানের অনান্য মানুষদের থেকে গড়ে বেশি দিন বাঁচেন, এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ।
গবেষকরা হুনজাদের দীর্ঘায়ু হওয়ার রহস্যকে আতস কাচের তলায় ফেলে চাপানউতরের খেলায় মাতলেও, তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই হুনজাদের। কারণ, তাঁরা প্রকৃতির বরপুত্র। তাই প্রকৃতির কোলে, জীবনের পিচে, হাসতে হাসতে রান নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান হুনজারা। অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকে বিশ্ব।