Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

রবিবাসরীয় সন্ধেয় 'অরূপ রতন' খুঁজলেন ইন্দ্রণী সেন-প্রমিতা মল্লিকরা

এদিন প্রথম পর্যায়ে ১০ জন প্রতিযোগী ছিলেন। তাঁদের মধ্য থেকে কেউ এসেছিলেন কোচবিহার থেকে কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ বোলপুর থেকে তো কেউ সুদূর অসম থেকে।

রবিবাসরীয় সন্ধেয় 'অরূপ রতন' খুঁজলেন ইন্দ্রণী সেন-প্রমিতা মল্লিকরা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 16 December 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: এ রাজ্যে রবীন্দ্র প্রেমী চারিদিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, তাঁর গান এবং কাজকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা কাজ করেন। রবীন্দ্র গানে নিজের জীবন নিয়োজিত করেছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। তাঁদের এগিয়ে নিয়ে যাওয়ার ও স্বীকৃতি দেওয়ার কাজ করে প্রতিমা চন্দ্র ফাউন্ডেশন। যারা চলতি বছর 'অরূপ রতনের সন্ধানে' নামক একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। রবীন্দ্র গানে প্রতিমা চন্দ্র পুরস্কার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও অরূপ রতনকে খুঁজে বের করতে আইসিসিআরে রবিবার বসেছিল গানের আসর। রবীন্দ্র গানে প্রতিমা চন্দ্র পুরস্কার প্রতিযোগিতার অন্তিম এবং শেষ পর্যায়। 

অরূপ রতন খুঁজে নিতে বিচারকের আসনে এদিন ছিলেন শ্রীমতি প্রমিতা মল্লিক, সুব্রত সেনগুপ্ত এবং ইন্দ্রাণী সেন। বিচারের আসনে না থাকলেও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র প্রেমী শ্রাবণী সেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁর আসার কথা ছিল না অনুষ্ঠানে কিন্তু রবীন্দ্রনাথের অনুষ্ঠান, তাই তাঁকে ঘরে রাখা যায়নি। অসুস্থ শরীর নিয়েই হাজির হন আইসিসিআরে। 

এদিন প্রথম পর্যায়ে ১০ জন প্রতিযোগী ছিলেন। তাঁদের মধ্য থেকে কেউ এসেছিলেন কোচবিহার থেকে কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ বোলপুর থেকে তো কেউ সুদূর অসম থেকে। এই ১০ জনকে নিয়ে প্রথম রাউন্ড শেষ হয় এবং পরে তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় অরূপ রতনকে। 

প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে জয়ী অর্থাৎ অরূপ রতনকে পুরস্কৃত করা হয়েছে ৪০ হাজার টাকা দিয়ে। এই প্রতিযোগিতায় দ্বিতীয় অর্থাৎ ফার্স্ট রানার আপকে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা এবং তৃতীয় অর্থাৎ সেকেন্ড রানার আপকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। এছাড়াও সংস্থার তরফে সার্টিফিকেট, মেডেল দেওয়া হয়েছে সকলকে। প্রতিযোগিতার জয়ী হওয়ার পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়রা নিজেদের গলায় রবীন্দ্রসংগীত রেকর্ড করার সুযোগ পাবেন আগামীদিনে। 

এই সংস্থাটি তৈরি হয়েছিল প্রতিভা সামনে আনার জন্য। ২০১৬ সালে শুরু হয়েছিল পথ চলা। ২০১৬, ১৭, ১৮, ১৯-এ প্রতিযোগিতাটি পর পর হয় এবং পরে কোভিড আসে। ২০, ২১ সালে বন্ধ থাকার পর ফের ২০২২ সালে শুরু হয়। 

সংস্থার এক সদস্য বলেন, 'প্রতিভা যাদের রয়েছে তাঁদের এগিয়ে নিয়ে যাওয়া, তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়াই আমাদের লক্ষ্য।' এদিন আইসিসি ইয়ারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার একাধিক সদস্য। বিচারকদের সম্মান জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। 


```