Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নতুন কবিতাগুচ্ছ

বেবী সাউ   শিকার পোড়া হৃদয়ের ঘ্রাণ নিতে নিতে ছুরি উঁচিয়ে ধরেছি... তোমাকে ততটা আর প্রয়োজন নেই মৃত কফিনের দিকে চোখ রেখে, ধূসর পৃথিবী জেগে ওঠে তার কথা,  ফ্যাসফ্যাসে স্বর কাচঢাকা গাড়িতে চন্দন টিপ খসে যেতে দেখি ফোঁটাফোঁটা গলে পড়ে শব...

নতুন কবিতাগুচ্ছ

শেষ আপডেট: 15 July 2019 18:30

বেবী সাউ

 
শিকার
পোড়া হৃদয়ের ঘ্রাণ নিতে নিতে ছুরি উঁচিয়ে ধরেছি... তোমাকে ততটা আর প্রয়োজন নেই মৃত কফিনের দিকে চোখ রেখে, ধূসর পৃথিবী জেগে ওঠে তার কথা,  ফ্যাসফ্যাসে স্বর কাচঢাকা গাড়িতে চন্দন টিপ খসে যেতে দেখি ফোঁটাফোঁটা গলে পড়ে শব... শান্ত পৃথিবীর কাছে শাড়ি খুলে রাখি...  
দিনলিপি
এসব হত্যার কথা বলতে এসো না আর উঁচুপাড় শাড়ি তুলে তুলে ডিঙিয়ে এসেছি মান অপমান খিদে ভরা চোখ, ডাস্টবিন থেকে তুলে আনা মরা কুকুরের লাশ পচা খাবারের গন্ধ কতদিন দেখাবে বুভুক্ষু পৃথিবীর রূপ রিকেটের ফুলে ওঠা পেট নিয়ে তোমাকে ঈশ্বর মানি রাষ্ট্রনেতা তুমিই দুকূল ভাসাবে আবার!  
খিদে
আমার সমস্ত খিদে চুরমার হতে হতে দুর্ভিক্ষের ঘরে এসে থামে তোমাকে সহায় ভেবে, তুমিই আশ্রয় ব্যাঙের ছাতার মত ছাদ ভেবে বসি নেশা নেশা চোখ নিয়ে, ইট পাটকেল নিয়ে কানাঘুষো শহরের দিকে হেঁটে যাও গোধূলি তারিখ এখানেও কোনও কর্মসংস্থান নেই...  
মিছিল
ধর্মঘট কাঁধে করে বাড়ি ফিরে আসি তুমিও অসার; কানচোখ খোলা রেখে অনুভূত নগরের নামে ব্ল্যাক হোলে ঢুকে পড়ো ফলত অদৃশ্য ইতস্তত ইঁদুরেরা শস্য ফেলে দৌড়ে যায়... ঝিমধরা ভূমি; জল নেই গুটিকয় কোঠাবাড়ি দু'মুঠো আমানি লোভে জেগে থাকে রাতে যদিও বাসনকোসনের শব্দ শোনা যায়নি কখনও  
রাজনীতি
প্রতারিত হতে হতে প্রতারক আমি গতজন্মের গভীরে খাদ খুঁড়ে চলি হাতের তালুর দিকে ফুটে ওঠে বৃশ্চিকের রেখা দীর্ঘশ্বাস নিয়ে হেঁটে আসা বেজি ও নেউলের দল বাঁচার আকুতি দেখি সাঁড়াশির মত চেপে ধরি গলা খিদে মেটে এইসব উপকথা ভেবে লোকসভা নির্বাচন ডেকে বসো তুমি  
অন্ত্যজ
আমাকে প্রান্তিক ভেবে, পৃথিবী দৃশ্যের খোঁজে নামে খোলা বুক, নিতম্বে পড়েছে ছাপ শেয়াল ও কুকুরের নখ, থাবা, থুতু নিয়ে ক্যামেরার চোখ স্যাটেলাইটের দিকে তাক করে থাকে ড্রেন বেয়ে নেমে যায় শীৎকার, বীর্যের জল আমাকে প্রান্তিক ভেবে, দশটাকা তুলেও দিয়েছ মজুরি বাবদ  
প্রেম
তোমাকে ছোঁয়ার নেশা, খিদে দেয়, লোভ দেয় কানাঘুষো কোঠাবাড়ি আর তার বাগানের চাঁদ বিনিময়প্রথা মেনে ছুঁড়ে দেয় মাংসের টুকরো তীর্যক বিলাপ ছেদের জীবন ভেবে চারপাশ প্রতারণা করে সোশ্যাল মিডিয়া থেকে হেসে ওঠো তুমি টানেলিং পথ এই, রোগগ্রস্ত আমাকে মারবে   বেবী সাউ মূলত কবিতা ও প্রবন্ধ লেখেন। প্রকাশিত কাব্য গ্রন্থ 'বনঘাঘরা', 'ইউথেনেশিয়া', 'গান লেখে লালন দুহিতা', 'ছয়মহলা বাড়ি', 'একান্ন শরীরে ভাঙো'। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলের এক লুপ্তপ্রায় লোকসঙ্গীত নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাগ্রন্থ- 'কাঁদনা গীত: সংগ্রহ ও ইতিবৃত্ত।'

```