Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পঁচিশের চিঠি

অভীক রায়       চোখের বালিতে খেলা করে হরিণীরা, নৌকাডুবির ঢেউ এসে লাগে ক্ষুরে। রতনের সাথে যোগাযোগ মুছে দিয়ে, পোস্টমাস্টার সরে যায় বহু দূরে। হঠাৎ বিপদে একা হয়ে যাওয়া ঠোঁটে, অমলের নাম ভেসে ওঠে ধুম জ্বরে। আগুনে পোড়ানো চিঠির

পঁচিশের চিঠি

শেষ আপডেট: 9 May 2019 06:36

অভীক রায়

      চোখের বালিতে খেলা করে হরিণীরা, নৌকাডুবির ঢেউ এসে লাগে ক্ষুরে। রতনের সাথে যোগাযোগ মুছে দিয়ে, পোস্টমাস্টার সরে যায় বহু দূরে। হঠাৎ বিপদে একা হয়ে যাওয়া ঠোঁটে, অমলের নাম ভেসে ওঠে ধুম জ্বরে। আগুনে পোড়ানো চিঠির ভস্ম থেকে, [caption id="attachment_102679" align="alignright" width="183"] 25 e boisakh[/caption] স্মৃতি উড়ে যায় বাতাসের ডাকঘরে। খাঁচার পাখিকে গিলে খায় নীরবতা, বনের পাখিরও নিভে নিভে আসে দিন। 'ভালবেসে সখী নিভৃতে যতনে...' লোকের, বেড়ে যায় শুধু ঘরে বাইরের ঋণ। রক্তকরবী আহরণ শেষ হলে, তাদের দু'চোখে ঘুম হয়ে নেমো রাতে... দেনা পাওনার গণ্ডি পেরিয়ে যারা, দাঁড়িয়ে রয়েছে শেষের কবিতা হাতে। ক্রমে বড় হওয়া বাতিল তাসের দেশে, যুক্তি কোথায়? অচলায়তন-ই স্থায়ী। বিকেল না চেনা ছেলেমেয়েদের কাছে, কাবুলিওয়ালারা ইদানীং আততায়ী। নিজের দু'কাঁধে আঘাতের বোঝা তুলে, যে আছ যেখানে, বারোমাস ভাল থাকো। জেনো পৃথিবীতে মনখারাপের শেষে, ভাঙা মানুষের ঠাঁই আজও জোড়াসাঁকো।

```